‘অগ্নি-৫’ –এর সফল উ‍ৎক্ষেপণ, আঘাত হানতে পারবে বেজিংয়ে

বৃহস্পতিবার বিকেলে ওড়িশার চাঁদিপুরের আবুল কালাম দ্বীপ থেকে ওই উ‍ৎক্ষেপণ করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চিনা লালফৌজের সঙ্গে ভারতীয় সেনা জওয়ানদের সংঘর্ষের ঘটনার এক সপ্তাহের মধ্যেই পারমানবিক অস্ত্র বহনে সক্ষম  ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের সফল উ‍ৎক্ষপণ করল ডিআরডিও। বৃহস্পতিবার বিকেলে ওড়িশার চাঁদিপুরের আবুল কালাম দ্বীপ থেকে ওই উ‍ৎক্ষেপণ করা হয়। ৫৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫। অর্থা‍ৎ চিনের রাজধানী বেজিং পর্যন্ত আঘাত হানতে পারবে। যদিও তাওয়াংয়ে সেনা সংঘর্ষের পরেই এদিন তড়িঘড়ি করে অগ্নি-৫ উ‍ৎক্ষপণ করা হয়েছে বলে মানতে রাজি হয়নি প্রতিরক্ষা মন্ত্রক। বরং এদিনের উ‍ৎক্ষেপণকে রুটিন টেস্ট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

গত নয় ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিল চিনা ও ভারতীয় সেনারা। সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হন। ওই সংঘর্ষের পরে যথেষ্টই চাপে মোদি সরকার। বার বার কেন চিন সীমান্ত পেরিয়ে আক্রমণ চালাচ্ছে তা নিয়ে কেন্দ্রের জবাব চেয়েছে বিরোধীরা। ফের সংঘর্ষের ঘটনা এড়াতে ইতিমধ্যেই অরুণাচলের আকাশে চক্কর মারতে শুরু করেছে ভারতীয় যুদ্ধবিমান। আর এবার তড়িঘড়ি করে ক্ষেপণাস্ত্র উ‍ৎক্ষেপণ করা হল। ডিআরডিও’র নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে ‘অগ্নি-৫’।

এদিন অবশ্য কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সন্ধ্যার আকাশে এক রহস্যময় আলো লক্ষ্য করা যায়। ওই আলো ঘিরে রহস্য দানা বাঁধে। মহাকাশ বিজ্ঞানীরাও ধন্দে পড়েন। প্রতিরক্ষা মন্ত্রকের আনুষ্ঠানিক ঘোষণার পরে রহস্যে যবনিকাপাত পড়ে।

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের