মাত্র ৭ মিনিটের ব্যবধান, জোড়া ভূমিকম্পে কাঁপল জম্মু- কাশ্মীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পর পর ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। মঙ্গলবার সাতসকালে মাত্র ৭ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানানো হয়েছে রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯। দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

প্রথম ভূমিকম্প হয় সকাল ৬টা ৪৫ মিনিটে। আর দ্বিতীয় কম্পন হয় সকাল ৬টা ৫২ মিনিটে । একথায় মাত্র ৭ মিনিটের ব্যবধানে কেঁপে উঠল ভূস্বর্গ। আর এই দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল একই জায়গায়। আচমকাই ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। তারা সকলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তবে স্বস্তির বিষয় এদিনের জোড়া ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

চলতি বছর ১৮ অগস্টও জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প হয়েছিল। তীব্রতা ছিল ৪.২। আর এই ভূমিকম্পের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতে ফের কেঁপে উঠল ভূস্বর্গ । তাতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। বলা বাহুল্য, কাশ্মীর উপত্যকা ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। ২০০৫ সালের ৮ অক্টোবর কাশ্মীরে .৬ মাত্রার ভূমিকম্পে ৮০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী