বিনামূল্যে বিলির পাঠ্যবই কেজি দরে বিক্রি, চরম দুর্নীতি যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় শিক্ষাক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগে তোলপাড় পড়েছে প্রশাসনিক মহলে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কাউন্সিল স্কুলগুলিতে বিনামূল্যে বিতরণের জন্য ছাপা ১৩,৫৯৫টি পাঠ্যপুস্তক হঠাৎই গায়েব হয়ে যায়। পরে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য-বইগুলি নাকি স্ক্র্যাপ হিসেবে এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।বইগুলি মুদ্রিত হয়েছিল কেন্দ্রীয় সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে, যার লক্ষ্য প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য মানসম্মত ও সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা। স্টক ভেরিফিকেশনের সময় সর্বশিক্ষা অভিযান -এর আওতায় বিপুল ঘাটতি ধরা পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন।

জেলাশাসক অক্ষয় ত্রিপাঠী জানান, ১৭ ফেব্রুয়ারি একটি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। বাহরাইচ থেকে বই বোঝাই একটি ট্রাক পাশের লক্ষীপুর জেলায় আটক করা হয়। উদ্ধার হয় ১০ টনেরও বেশি পাঠ্যপুস্তক। ট্রাক থেকে উদ্ধার হওয়া নথিতে দেখা যায়, বইগুলি উত্তরাখণ্ডের কাশিপুর -এর একটি সংস্থার কাছে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।

ঘটনায় ভাঙারি ব্যবসায়ী দিলশাদ আহমেদ ও ট্রাক মালিক মহম্মদ আসলাম-সহ একাধিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। দু’জন কর্মীকে সাময়িক বরখাস্ত ও দু’জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ট্রাক বাজেয়াপ্ত, চালক পলাতক। গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন।

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে