দ্বিগুণ টাকার লোভ দেখিয়ে প্রতারণা, জাল নোটসহ পুলিশের জালে ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বস্তি জেলায় ভুয়ো নোট চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ।  পুলিশ একটি সক্রিয় জাল নোট চক্রের পর্দাফাঁস করে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই অভিযানে ওয়াল্টারগঞ্জ থানার পুলিশ, সোয়াট টিম এবং সার্ভিল্যান্স টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধৃতদের নাম মুস্তফা, নবি উল্লাহ, নবি উল্লাহ উসমানি, হাবিবুর রহমান এবং মণিকান্ত চৌধুরী।

পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে মোট ৪ লক্ষ ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০০ টাকার পাঁচটি বান্ডিল, ২০০ টাকার পাঁচটি বান্ডিল এবং ১০০ টাকার সাতটি বান্ডিল। এছাড়াও তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তিনটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা সংগঠিতভাবে একটি বড় জাল নোটের নেটওয়ার্ক চালাত এবং বিভিন্ন এলাকায় এই ভুয়ো নোট ছড়িয়ে দেওয়ার কাজ করত। ধৃতদের মধ্যে মণিকান্ত চৌধুরী নেপালের রূপনদেহি জেলার বাসিন্দা। অন্যদিকে মুস্তফা ও নবি উল্লাহ উত্তরপ্রদেশের বলরামপুর, নবি উল্লাহ উসমানি মহারাজগঞ্জ এবং হাবিবুর রহমান সন্তকবীর নগর জেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ ভোটের আবহে অশান্ত ভাঙড়, নওশাদের কনভয়ে হামলার অভিযোগ

এই ঘটনার বিস্তারিত তথ্য জানিয়ে অপর পুলিশ সুপার শ্যামকান্ত এক সাংবাদিক বৈঠকে বলেন, বক্সাই সেতুর কাছ থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দল বেঁধে বস্তি, সন্তকবীর নগর, সিদ্ধার্থনগর, অযোধ্যা এবং আম্বেডকর নগর জেলায় ঘুরে বেড়াত।সূত্রের খবর, অভিযুক্তরা মূলত গ্রামীণ ব্যাংকের সামনে বয়স্ক মানুষদের টার্গেট করত। ব্যাংক থেকে টাকা তুলতে আসা বৃদ্ধদের লোভ দেখিয়ে বলা হত-তাদের টাকা দ্বিগুণ করে দেওয়া হবে। অনেকেই সেই প্রলোভনে পড়ে যেতেন, আর সেই সুযোগেই অভিযুক্তরা জাল নোট বাজারে চালিয়ে দিত। বর্তমানে গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী