বিশ্বের সবচেয়ে দামি কুকুর! ৫০ কোটি দিয়ে কিনেছেন বেঙ্গালুরুর বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: পশুপ্রেমীদের কাছে পোষ্যই সব। তাদের খুব কাছের বন্ধু হয়ে ওঠে প্রিয় পোষ্যটি। অনেকে এর জন্য বিদেশেও পাড়ি দেয়। কথায় আছে ‘শখের দাম লাখ টাকা’…পোষ্যের জন্য পশুপ্রেমীরা কত কিছুই না করেন। এবার বিশ্বের সবচেয়ে দামী কুকুর কিনলেন এক ভারতীয় ব্যক্তি। এর জন্য মোটা অঙ্কের টাকা খসেছে ওই ব্যক্তির। এর দাম শুনলে যে কেউ অবাক হবেন। কেননা এই কুকুরটি ৫০ কোটি টাকায় কিনেছেন তিনি। কী গুণ আছে ওই কুকুরের মধ্যে জানেন?

বিশ্বের সবচেয়ে দামি কুকুরটির মালিক এখন ব্রিডার এস সতীশ। বর্তমানে বেঙ্গালুরুর বাসিন্দা তিনি। ইতিমধ্যেই ওই কুকুরটির নামও ঠিক করে ফেলেছেন তিনি।এই কুকুরটির নাম রেখেছেন ‘উলফডগ’। এখনও পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে দামী কুকুর হিসেবে তকমা পেয়েছে। এই কুকুরটির বিশেষত্ব হল এটি দেখতে নেকড়ের মত। তাই একে নেকড়ে কুকুরও বলে।

এই কুকুরটি আগে ক্যাডাবমস ওকামি নামে পরিচিত ছিল। এই কুকুরটি ফেব্রুয়ারিতে সতীশের কাছে বিক্রি করা হয়েছিল। ক্যাডাবমস ওকামি আমেরিকায় জন্মগ্রহণ করে। মাত্র আট মাস বয়সে, তার ওজন ইতিমধ্যেই ৭৫ কিলোগ্রামেরও বেশি হয়ে যায়। সে প্রতিদিন ৩ কেজি কাঁচা মাংস খায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই কুকুরটি বন্য নেকড়ে এবং ককেশীয় শেফার্ডের মিশ্র জাত। কুকুরটি নেকড়ে এবং ককেশীয় কুকুরের মধ্যে মিশ্র ফলাফল। ককেশীয় শেফার্ডরা বিশাল, শক্তিশালী রক্ষক কুকুর যারা তাদের প্রতিরক্ষামূলক প্রকৃতি, ঘন পশম এবং ককেশাস পর্বতমালায় উৎপত্তির জন্য পরিচিত, যেখানে শিকারীদের হাত থেকে গবাদি পশুদের রক্ষা করার জন্য এই প্রজাতি কুকুরের প্রজনন করা হয়েছিল। এটি একটি অত্যন্ত বিরল প্রজাতির কুকুর এবং দেখতে হুবহু নেকড়ের মতো। এই জাতটি আগে পৃথিবীতে বিক্রি হয়নি। বেঙ্গালুরুতে কুকুর প্রজননকারীরা ক্যাডাবম্ব ওকামি নামের এই বিরল “উলফডগ” তৈরিতে প্রায় ৫০ কোটি টাকা খরচ করেছেন।

জানা গিয়েছে,সতীশ ওই কুকুরটি একজন দালারের মাধ্যমে কিনেছিলেন। এই নিয়ে সতীশ জানান, ‘এই কুকুরটি মার্কিন মুলুকে প্রজনন করা হয়েছিল।এটি আমার চোখে দেখা অসাধারণ একটি কুকুর।আমি এই কুকুরছানাটি কিনতে ৫০ মিলিয়ন টাকা খরচ করেছি কারণ আমি কুকুরের প্রতি অনুরাগী এবং অনন্য কুকুর রাখতে ভালবাসি।’

উল্লেখ্য,ইতিমধ্যেই,নেকড়ে কুকুরটিকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। ইতিমধ্যেই সতীশের সঙ্গে বেশ কয়েকটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে অংশ নিয়েছে ওই নেকড়ে কুকুরটি। কুকুরটিকে শান্তভাবে বসে পোজ দিতেও দেখা গিয়েছে।

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১