ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আলোচনা ভেস্তে যেতেই ফের কড়া সিদ্ধান্ত ওয়াশিংটনের। শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতার চেষ্টা চালিয়েও কোনও চুক্তিতে পৌঁছতে পারল না আমেরিকা ও কানাডা। এরপরই কানাডা থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তুতি নিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র দুই দেশের সম্পর্কেও এর ফলে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের বক্তব্য, চলতি সপ্তাহের গোড়ায় যে শর্ত নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছিল, কানাডা শেষ পর্যন্ত সেই কাঠামোয় বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে রাজি হয়নি। তাঁর অভিযোগ, আলোচনার শেষ পর্যায়ে কানাডা নতুন কিছু দাবি তোলায় এবং আগের কয়েকটি অবস্থান থেকে সরে আসায় সমঝোতার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। ওয়াশিংটনের এই বক্তব্য মানতে নারাজ কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আমেরিকার তরফে শেষ মুহূর্তে প্রস্তাবে যে পরিবর্তন আনা হয়েছিল, তা কানাডার পক্ষে গ্রহণযোগ্য ছিল না। তাঁর দাবি, ওই পরিবর্তন ছিল অন্যায্য এবং অর্থনৈতিক দিক থেকেও কানাডার জন্য সুবিধাজনক নয়। পরিস্থিতির ধাক্কা সামলাতে আগামী দিনগুলিতে শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য নতুন সরকারি সহায়তার কথা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

প্রথমে বুধবার রাত ১২টা ১ মিনিট থেকেই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু আলোচনার জন্য আরও সময় দিতে ট্রাম্প সময়সীমা তিন দিন বাড়িয়ে দেন। সেই অতিরিক্ত সময়েও কোনও সমাধান না হওয়ায় এবার শুল্ক কার্যকরের পথেই এগোচ্ছে মার্কিন প্রশাসন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব বোঝা যায় লেনদেনের পরিমাণ থেকেই। গত বছর আমেরিকা ও কানাডার মধ্যে প্রায় ৮৮০ বিলিয়ন ডলারের পণ্য ও পরিষেবার আদানপ্রদান হয়েছে। কানাডার মোট রপ্তানির প্রায় ৭২ শতাংশই যায় মার্কিন বাজারে। ফলে নতুন শুল্ক কার্যকর হলে কানাডার শিল্প ও ব্যবসায় বড় চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সংঘাতের প্রভাব্ শুধু অর্থনীতিতে আটকে থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক দশক ধরে বাণিজ্য নিয়ে মতবিরোধ থাকলেও আমেরিকা ও কানাডা বরাবরই ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ৯/১১ হামলার পর আফগানিস্তানে মার্কিন সেনার সঙ্গে একসঙ্গে লড়াই করেছে কানাডীয় বাহিনী। দুই দেশের দীর্ঘ সীমান্ত দিয়েও প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ও পণ্য যাতায়াত করে। ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই পুরনো সম্পর্কেই বড় পরিবর্তন দেখা দিয়েছে। মার্কিন শিল্পকে সুরক্ষা দিতে বিদেশি পণ্যের উপর একের পর এক শুল্ক বসানোর পাশাপাশি কানাডাকে আমেরিকার ৫১তম রাজ্য করার মন্তব্যও করেছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যে কানাডায় ক্ষোভ ক্রমশ বেড়েছে।

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের