বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট শুরু, ইভিএম বন্দি হচ্ছে তেজস্বী-তেজপ্রতাপের ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: কঠোর নিরাপত্তার ঘেরাটোপে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাতটা থেকে বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। সিংহভাগ বুথে সন্ধে ছয়টা পর্যন্ত ভোট নেওয়া হবে। তবে বেশ কয়েকটি জায়গায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হবে। রাজ্যের ১৮ জেলার ১২১টি আসনে প্রথম দফায় ভোট নেওয়া হচ্ছে। প্রথম দফায় ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন এক হাজার ৩১৪ জন প্রার্থী। তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১২২। প্রথম দফার ভোটে যাঁদের ভাগ্য ইভিএম বন্দি হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব, তাঁর বড় ভাই তেজপ্রতাপ যাদব, বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির দাপুটে নেতা সম্রাট চৌধুরী, ধ্রুপদী সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। ১২টি আসন ‘ভিভিআইপি’র মর্যাদা পাচ্ছে। প্রথম দফায় ভোটারের সংখ্যা প্রায় পৌনে চার কোটি।

বিহার বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩। দুই দফায় ওই ২৪৩ আসনে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রথম দফায় ১৮টি জেলার ১২১টি আসনে বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে বাকি ১২২টি আসনে আগামী ১১ নভেম্বর অর্থা‍ৎ পরের মঙ্গলবার ভোট নেওয়া হবে। ভোটের ফলাফল জানা যাবে ১৪ নভেম্বর। যদিও দ্বিতীয় দফার ভোটের পরেই বুথফেরত সমীক্ষা প্রকাশ করবে বিভিন্ন সংবাদমাধ্যম। ফলে মঙ্গলবার সন্ধেতেই স্পষ্ট হয়ে যাবে পাটলিপুত্রের কুর্সি কারা দখল করছে। নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট নাকি তেজস্বীর নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতা দখল করবে তা জানতে মুখিয়ে রয়েছেন গোটা দেশবাসী। এখনও পর্যন্ত বেশ কয়েকটি জনমত সমীক্ষা প্রকাশ করা হয়েছে। তাতে এনডিএ’র সঙ্গে মহাজোটের হাডডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে খানিকটা হলেও এগিয়ে এনডিএ শিবির। যদিও জনমত এবং বুথফেরত সমীক্ষা বহুবার ভুল প্রমাণিত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আজকে অর্থা‍ৎ বৃহস্পতিবার যে ১২১ আসনে ভোট নেওয়া হচ্ছে পাঁচ বছর আগে অর্থা‍ৎ ২০২০ সালে তার মধ্যে ৪২টি আসনে জয়ী হয়েছিল লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল। বিজেপি জয়ী হয়েছিল ৩২টি আসনে। নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের ঝুলিতে গিয়েছিল ২৩ আসন। কংগ্রেস জিতেছিল ৮ আসনে। আর বামপন্থী দলগুলি জিতেছিল ১১টি আসনে। অর্থা‍ৎ প্রথম দফায় যে কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হচ্ছে সেখানে আরজেডি ও বিজেপির একাধিপত্য রয়েছে।

প্রথম দফায় যে ১২টি কেন্দ্রের দিকে সবার নজর সেগুলি হল রাঘোপুর, তারাপুর, মহুয়া মোকামা, আলিনগর, ছাপড়া, লখিসরাই, বেগুসরাই, আরা, পটনা সাহিব, বাঁকিপুর ও দ্বারভাঙা (শহর)। এর মধ্যে রাঘোপুর থেকে লড়ছেন লালুর কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদব, মহুয়া থেকে তেজপ্রতাপ যাদব, তারাপুর থেকে বিজেপি নেতা সম্রাট চৌধুরী, আলিনগর থেকে সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর এবং মোকামা থেকে বাহুবলী নেতা অনন্ত সিংহ। যিনি বর্তমানে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির নেতা দুলার চাঁদ যাদবের খুনের মামলায় জেলে রয়েছেন।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব