অবৈধ সম্পর্কের জেরে স্ত্রী, দুই সন্তান, মাকে খুন করে আত্মঘাতী এক ব্যক্তি

বাকি নিহতদের নাম এখনও জানা যায়নি। ঘটনাস্থলে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে পঙ্কজ আত্মহত্যার আগে দুই সন্তান, স্ত্রী ও মাকে হত্যা করার কথা স্বীকার করে গিয়েছেন সুইসাইড নোটে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বিহার: পরকীয়া সন্দেহে পুলিশ কনস্টেবল স্ত্রী, দুই সন্তান এবং মায়ের গলা কেটে খুন করে আত্মঘাতী হলেন একজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, বিহারের ভাগলপুরে। জানা গিয়েছে, ভাগলপুরের SSP অফিসে কর্মরত ছিলেন ওই ব্যক্তির স্ত্রীর নাম নীতু কুমারী। তিনি পেশায় পুলিশ কনস্টেবল ছিলেন। আর তাঁর স্বামীর নাম ছিল পঙ্কজ।

বাকি নিহতদের নাম এখনও জানা যায়নি। ঘটনাস্থলে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে পঙ্কজ আত্মহত্যার আগে দুই সন্তান, স্ত্রী ও মাকে হত্যা করার কথা স্বীকার করে গিয়েছেন সুইসাইড নোটে। সূত্রের খবর, সাংবাদিকদের কাছে ভাগলপুরের ডেপুটি পুলিশ ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, ‘ঘটনাটি সোমবার ও মঙ্গলবারের (১২ & ১৩ অগস্ট) মধ্যবর্তী রাতে ঘটেছিল।

তাঁদের বাড়ির দুধওয়ালা সবাইকে মৃত অবস্থায় বাড়ির মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়। তবে পুলিশ এখন বিষয়টির তদন্ত করছেন।’ অন্যদিকে স্থানীয়রা জানাচ্ছেন, সোমবার রাতে পুলিশ লাইনে তাঁদের কোয়ার্টারের বাইরে কিছু তুচ্ছ বিষয় নিয়ে পঙ্কজ ও নীতুর মধ্যে তুমুল ঝগড়া বাধে। সেই কারণে পঙ্কজ এমন সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে সুইসাইড নোটে পঙ্কজ দাবি করেছিলেন যে, তাঁর এমন চরম পদক্ষেপ নেওয়ার কারণ, তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক। বিষয়টি নিয়ে এখন খতিয়ে দেখছে ভাগলপুর থানার পুলিশ।ঘটনা তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

অন্যদিকে ভাগলপুরের এসএসপি আনন্দ কুমার জানান, পুলিশ লাইনে এক মহিলা পুলিশ অফিসারের সরকারি কোয়ার্টারে পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে। যার মধ্যে ৪ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং মহিলা পুলিশ অফিসারের স্বামীর লাশ একটি ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

‘মাত্র কয়েকজন হাউস গার্ডই ভরসা’, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দারস্থ অভিষেক

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা