জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট পদ ছাড়লেন আলেকজান্ডার ভুচিচ। তবে সার্বিয়ার রাজনীতি থেকে তাঁর বিদায় হচ্ছে না। ২৫ অক্টোবরের আগাম সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াই করার প্রস্তুতি নিয়েছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় ও শেষ মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করে এবার অন্য পথে ক্ষমতার শীর্ষে থাকার চেষ্টা করছেন ভুচিচ।

দীর্ঘদিন ধরে সার্বিয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ ভুচিচ। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হিসেবে দেশের ক্ষ্মতার কেন্দ্রে রয়েছেন তিনি। কিন্তু গত প্রায় দু’বছর ধরে তাঁর সরকারের বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভ চলছে। ২০২৪ সালের ১ নভেম্বর নোভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি ভেঙে ১৬ জনের মৃত্যু হওয়ার পরই আন্দোলন বড় আকার নেয়। দুর্ঘটনার পর দুর্নীতি, সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রশাসনিক স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে ছাত্ররা আন্দোলনে নামেন। পরে সেই বিক্ষোভে যোগ দেন বিপুল সংখ্যক সাধারণ মানুষও। এই পরিস্থিতির মধ্যেই আগাম সংসদীয় নির্বাচনের ঘোষণা হয়। ২৫ অক্টোবর ভোটে ভুচিচের নেতৃত্বাধীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (SNS)-র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ছাত্র-সমর্থিত ‘Students Win’ বা ‘ছাত্রদের জয়’ প্ল্যাটফর্ম। বিভিন্ন বিরোধী দলও এই উদ্যোগকে সমর্থন করছে। তাদের প্রচারের মূল বিষয়গুলির মধ্যে রয়েছে দুর্নীতির তদন্ত, সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব কমানো এবং সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা বাড়ানো।

আরও পড়ুন: জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

ভুচিচের পদত্যাগের পর অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন পার্লামেন্টের স্পিকার আনা ব্রনাবিচ। একই সঙ্গে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াও শুরু হবে। সার্বিয়ার এই রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ছে গোটা পশ্চিম বলকানেও। সার্বিয়ার সঙ্গে বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনেগ্রো ও কসোভোর রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকায় বেলগ্রেডের রাজনৈতিক পরিবর্তনের দিকে নজর রয়েছে প্রতিবেশী দেশগুলিরও।

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

‘লালবাগচা রাজা’র বিসর্জনে চোরের উপদ্রব, ভিড়ের সুযোগে ২০০ মোবাইল গায়েব, গ্রেফতার ১৮

ভাতের সঙ্গে জমজমাটি, অল্প সময়েই বানিয়ে ফেলুন ঝুরো ডিম-পেঁয়াজ পোস্ত

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ