তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ভুয়ো ভিডিও ছড়ানোয় গ্রেফতার বিহারের ইউটিউবার

শনিবার সকালে বিহার পুলিশ সে রাজ্যের জনপ্রিয় ইউটিউবার মনীশ কাশ্যপকে গ্রেফতার করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে বলে দাবি করে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে বিহারের ইউটিউবারকে (YouTuber) গ্রেফতার (Arrest) করল পুলিশ। শনিবার সকালে বিহার পুলিশ সে রাজ্যের জনপ্রিয় ইউটিউবার মনীশ কাশ্যপকে গ্রেফতার করে। তামিলনাড়ুতে বিহারী পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে বলে ভুয়ো ভিডিও বানিয়েছিল অভিযুক্ত, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। আগেই মনীশ কাশ্যপের বিরুদ্ধে বিহার ও তামিলনাড়ুর পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল। শনিবার সকালে পশিম চম্পারনের ইকোনমিক অফেন্সেস ইউনিটের অফিসে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। তখনই তাকে গ্রেফতার করা হয়।

বিহার পুলিশের ইকোনমিক অফেন্সেস ইউনিটের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, দক্ষিণের রাজ্যে শ্রমিকদের ইস্যুতে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে বিহার পুলিশ এবং তামিলনাড়ু পুলিশ মনীশ কাশ্যপকে খুঁজছিল। গ্রেফতারের আশঙ্কায় শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। গত ১৫ মার্চ মণীশ কাশ্যপ এবং যুবরাজ সিং রাজপুতের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে রাজ্য পুলিশ একটি বিশেষ দল গঠন করেছিল। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অন্যান্য রাজ্যে অভিযান চালানোও হয়েছিল।

উল্লেখ্য এর আগে, পুলিশ মনীশ কাশ্যপ ওরফে ত্রিপুরারি কুমার তিওয়ারির বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পায়। এরপর তার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেন গোয়েন্দারা। অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে নিজের গ্রেফতারের ভুয়ো ছবি পোস্ট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্যও তাকে অভিযুক্ত করেছে পুলিশ।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী