তেলেঙ্গানা-সহ চার রাজ্যে সভাপতি নিয়োগ বিজেপি শীর্ষ নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটমুখী তেলেঙ্গানা-সহ চার রাজ্যে সভাপতি পদে বদল আনল বিজেপি শীর্ষ নেতৃত্ব। তেলেঙ্গানায় বান্দি সঞ্জয়কে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্জাবে সভাপতি হয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা সুনীল জাখর। অন্ধ্রপ্রদেশে দলের প্রধান সেনাপতির দায়িত্ব পেয়েছেন মনমোহন সিং জমানায় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলানো ডি পুন্দরেশ্বরী।  ঝাড়খণ্ডের সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এক সময়ে দলত্যাগী নেতা বাবুলাল মারাণ্ডির কাঁধে। কার্যত দলের পরীক্ষিত নেতাদের পরিবর্তে আয়ারাম-গয়ারামদের ওপরেই বেশি নির্ভর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহরা।

তবে চার রাজ্যের মধ্যে সবচেয়ে তা‍ৎপর্যপূর্ণ হলো তেলেঙ্গানার রাজ্য সভাপতি পদে বদল। আর কয়েক মাস বাদেই দক্ষিণী রাজ্যটিতে বিধানসভার ভোট। কিন্তু গত কয়েক মাস ধরেই রাজ্যে দলের অন্দরে খেয়োখেয়ি তুঙ্গে উঠেছে। কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি থেকে দলে যোগ দেওয়া নেতাদের রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় কোণঠাসা ও গুরুত্বহীন করে রাখছিলেন বলে অভিযোগ উঠছিল। ফলে বিভিন্ন দল থেকে আসা নেতারা ফের বিজেপি ছেড়ে কংগ্রেস ও বিআরএসের দিকে পা বাড়িয়েছেন। দলের ভাঙন রোধ করতে বান্দি সঞ্জয়কে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষুব্ধ শিবিরের নেতা ইতালা রাজেন্দরকে নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে।

সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাডু-সহ আরও কয়েকটি রাজ্যের বিজেপি সভাপতিকে সরিয়ে দেওয়া হতে পারে। লোকসভা ভোটের আগে রাজ্যে রাজ্যে দলের অন্দরে খেয়োখেয়ি বন্ধ করতে কঠিন পদক্ষেপ নেওয়ার পথে হাঁটবেন মোদি-শাহ-নাড্ডারা।

 

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর