‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করাই লক্ষ্য, এই কথা বারবার বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণে পুলিশকে ছাড়পত্রও দিয়েছেন তিনি। কোনও রাজনৈতিক রং নয়, আইন ভাঙলেই দলমত নির্বিশেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগেই রাজ্য ও কলকাতা পুলিশকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার মুর্শিদাবাদে গিয়ে পুলিশকে হাত খুলে কাজ করতে বললেন তিনি। মুর্শিদাবাদ জেলায় বারবার অশান্তি দেখা যায়। সেটা ওয়াকফ বিরোধী আন্দোলন হোক কিংবা সিএএ-এর প্রতিবাদ। সব ঘটনাতেই প্রতিবাদের নামে মুর্শিদাবাদে আগুন জ্বলেছে এতদিন। সেই ঘটনার পুনরাবৃত্তি আর চান না শুভেন্দু অধিকারী।

আজ, শুক্রবারে মুর্শিদাবাদের বহরমপুরের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, এসপি, সমস্ত থানার আইসিরা। সেই বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সামশেরগঞ্জ, ধুলিয়ানের মতো ঘটনা হলে কড়া ব্যবস্থা নিতে হবে। পুলিশকে হাত খুলে কাজ করতে বলেছি। সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রুখতেও কড়া ব্যবস্থা নিতে হবে। নজরদারি বাড়াতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে এত ড্রাগস, মদ আসছে কীভাবে, তাতেও নজর দিতে বলেছি। আগের সরকার পুলিশের হাত বেঁধে রেখেছিল। এখন অপরাধ দেখলেই ব্যবস্থা।’

আরও পডুন: ৩ কোটির আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার, শান্তনুর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘রেল, বাস জ্বালানো, পুলিশকে মারা, এসব অতীত। নারী সুরক্ষা, পাচার রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মামলাগুলির বিচার দ্রুত করতে হবে। নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া হয়ে গিয়েছে। আগামী সোমবার থেকেই রাজ্যজুড়ে লাগু হবে গুন্ডাদমন আইন।’ সরকারি প্রকল্পে মুর্শিদাবাদে যে অনিয়ম হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপ-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী কারা, সেসব ভেরিফিকেশন করতে গিয়ে দেখলাম অন্তত ৬০০টি ভুয়ো। এই জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পে অধিকাংশ জাল। ব্যাপক দুর্নীতি হয়েছে। এবার আমরা ভাল করে নথি পরীক্ষা করছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক, কেওয়াইসি আছে কিনা, এসব দেখতে গিয়ে ভুয়ো উপভোক্তারা ধরা পড়ছে। ২টো মাস সময় দিন, ভেরিফিকেশনের কাজ হবে। ভুয়ো যারা ধরা পড়বে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান