গুজরাতে গলার কাঁটা উপড়াতে সাত বিদ্রোহীকে সাসপেন্ড করল বিজেপি

গুজরাত ভোট দরজায় কড়া নাড়ছে। আর তার মধ্যে সাত নেতাকে সাসপেন্ড করল বিজেপি। ওই সাত নেতার মধ্যে ছ’জন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি : গুজরাত ভোট দরজায় কড়া নাড়ছে। আর তার মধ্যে সাত নেতাকে সাসপেন্ড করল বিজেপি। কারণ ওই সাত নেতার মধ্যে ছ’জন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে একজন আবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন। মূলত দলের পক্ষ থেকে টিকিট না পেয়েই তাঁরা নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়েন।

গুজরাত ভোটে বিক্ষুব্ধরাই এবার গলার কাঁটা গেরুয়া শিবিরের। টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছেন অনেকে। সাসপেন্ড হওয়া ওই সাত নেতাই গুজরাত ভোটের প্রথম পর্বের জন্য ভোটে দাঁড়িয়েছেন। ওই গোঁজ প্রার্থীদের মধ্যে হর্ষদ ভাসাভা নামে এক আদিবাসী নেতা ও অরবিন্দ লাদানি নামে এক প্রাক্তন বিজেপি বিধায়ক রয়েছেন। তাঁরা নানদোদ ও কেশোদ আসন থেকে ভোটে লড়বেন বলে জানিয়েছেন। সুরেন্দ্রনগর জেলা পঞ্চায়েতের এক সদস্য তথা বিজেপি নেতা ছত্রসিং গাঞ্জারিয়াকেও সাসপেন্ড করা হয়েছে। তিনি কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে পড়েছেন।

গত ২৭ বছর ধরে বিজেপি গুজরাতে শাসন ক্ষমতায় রয়েছে। এবার সাত বারের জন্য জেতার লড়াইতে নেমেছে তারা। এবার কংগ্রেস ছাড়াও আম আদমি পার্টি  রয়েছে লড়াইয়ের ময়দানে। একাধিক আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা জোরালো হচ্ছে। এমনকী কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ভাগ বসাতে পারে আপ এমন চর্চাও চলছে গুজরাতে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক সভা করছেন গুজরাতে। বিজেপির কাছে এটি মর্যাদার লড়াই। অন্যদিকে কংগ্রেসও দাপিয়ে প্রচার করছে গুজরাতে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে