বিরোধীরা জোট বাঁধলে লোকসভায় একশোর নিচে নামবে বিজেপি, দাবি নীতীশের

পটনায় সিপিএমের একাদশতম কনভেনশনে হাজির হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: নিজেদের মধ্যে ঝামেলা ভুলে গিয়ে বিজেপিকে হারাতে ফের বিরোধী দলগুলিকে হাতে-হাত মেলানোর অনুরোধ জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার পটনায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘বিরোধীরা জোট বেঁধে লড়াই চালালে আগামী লোকসভা ভোটে একশো আসনও পাবে না বিজেপি। আর জোট না বেঁধে লড়লে কী ঘটবে তা কারও অজানা নয়।’

পটনায় সিপিআইএমের একাদশতম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো। অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, কংগ্রেস নেতা সলমান খুরশিদ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজি। অনুষ্ঠানে হাজির কংগ্রেস নেতা সলমান খুরশিদকে লক্ষ্য করে নীতীশ  বলেন, ‘আমি চাই আপনারা জোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিন। যদি আমার পরামর্শ নিয়ে সব দলকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারেন এবং ঐক্যবদ্ধভাবে ভোটে লড়া যায় তাহলে বিজেপি লোকসভা ভোটে ১০০ আসনের গণ্ডিও টপকাতে পারবেন না। আর আপনারা যদি আমার পরামর্শ না নেন, তাহলে কী ঘটবে, তা ভালোই জানেন।’

প্রধানমন্ত্রী হওয়ার কোনও সুপ্ত বাসনা যে তাঁর নেই এবং প্রধানমন্ত্রী পদ প্রার্থী হতে চান না, তা এদিন ফের একবার স্পষ্ট করে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আমার একমাত্র লক্ষ্য দেশকে একসূত্রে বেঁধে রাখা। বিজেপি দেশজুড়ে যে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে তা প্রতিহত করা। সত্যিই এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। আপনাদের লড়াইয়ের পাশে আমি সর্বদা থাকব।’

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা