৪,০০ নয়, ৪,০০০ সাংসদের দল হবে বিজেপি, নীতীশের কথা শুনে থ পদ্ম নেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ভুলবশত মন্তব্য করে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে একটি নির্বাচনী সভায় এসে নীতীশ কুমার বলে বসেন, বিজেপি খুব তাড়াতাড়ি ৪০০০ সাংসদের দল হবে। শুনে কিছুটা হলেও হকচকিয়ে যান বিজেপি নেতারা। নীতীশের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এদিন বিহারের নওয়াদায় নির্বাচনী প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় জোটধর্ম পালন করতে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সভায় প্রথমে বক্তব্য রাখেন নীতীশ কুমার। ২৫ মিনিট ধরে চলে বক্তৃতা। বক্তৃতা চলাকালীন একসময়ে বিহারের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন। ৪০০ নয়, খুব তাড়াতাড়ি ৪০০০ সাংসদের দল হবে বিজেপি। এদিন বক্তৃতা শেষের পর নীতীশ কুমারকে প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা গিয়েছে। সভামঞ্চে থাকা একজনের কাছ থেকে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নাকি নীতীশ কুমারকে বলেছেন, ‘আপনি এতটাই সুন্দর বক্তব্য রেখেছেন যে আমার আর কিছু বলার নেই।‘

নীতীশের এই মন্তব্য শুনে কিছুটা অস্বস্তিতে পড়ে যান বিজেপি নেতারা। বিজেপি নেতারা অনেকে বলতে শুরু করেছেন, নীতীশ কুমারের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা হয়ে গিয়েছে। ফলে পরবর্তী জনসভাগুলিতে নীতীশ কুমারের থাকার প্রয়োজন নেই। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৪০০টি আসনে জেতার লক্ষ্যমাত্রা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন উঠছে, নীতীশ কুমার কী সেই কথা বোঝাতে গিয়েই ভুলবশত ৪০০০ আসনের কথা বলেছেন।

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১