‘বাটোগে তো কাটোগে’, বিয়ের কার্ডে বিতর্কিত শ্লোগান ছাপালেন গুজরাতের বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাটোগে তো কাটোগে’(Bantoge To Katoge) এই হিন্দি লাইনের বাংলা তর্জমা করলে দাঁড়ায় বিভক্ত হলেই মরতে হবে। প্রকৃতপক্ষে, হিন্দু সম্প্রদায়ের মানুষদের একত্রিত ভোট পেতে হরিয়ানার বিধানসভা নির্বাচনে এই শ্লোগান দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে যে নয়টি উপ নির্বাচন হচ্ছে যেখানেও‌ একই শ্লোগান দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, সকল হিন্দু ভোটারদের নিজেদের দিকে আকর্ষণ করা। এই শ্লোগানের মাধ্যমে একতার কথা বলা হলেও শ্লোগানের উদ্দেশ্য শুধুই ভোট ব্যাংক। কিন্তু এই শ্লোগানকে কেন্দ্র করে ঘটে গেল এক ভিন্ন ঘটনা। নিবার্চনী প্রচারের পোস্টার ছেড়ে এই শ্লোগান শেষে কিনা জায়গা করে নিল বিয়ের কার্ডে!(Viral Marriage Invitation card) বিষয়টি ভেবে আশ্চর্য হচ্ছেন? হ্যাঁ, ঠিক এমনই এক ঘটনা ঘটেছে গুজরাতে(Gujrat Incident)।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে মাঠে নামতে নয়া প্ল্যান অস্ট্রেলিয়ার, দলে জুড়ছে এই দুই তাবড় প্লেয়ার

আগামী ২৩শে নভেম্বর ভাইয়ের বিয়ে। তাই বিয়ের কার্ডে এই শ্লোগানটি জুড়ে দিয়েছেন গুজরাতের এক বিজেপি কর্মী। গুজরাতের ভাবনগর জেলার ওয়াঙ্গার গ্রামের ওই বিজেপি কর্মীর ভাইয়ের বিয়ের কার্ডের ছবি এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হিন্দু সম্প্রদায়কে একত্রিত করার লক্ষ্যেই এই কাজ করেছেন বলে জানান ওই বিজেপি কর্মী। হিন্দুরা একজোট হয়ে না থাকলে একদিন না একদিন অন্য সম্প্রদায়ের মানুষদের হাতে হিন্দুদের মরতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৫ জনের

এই শ্লোগান নিয়ে নানাবিধ আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। কেউ কেউ কার্ডের মধ্যে থাকা শ্লোগানকে সমর্থন করেছেন। আবার অনেকে মন্তব্য করেছেন বিয়ের মতো শুভ কাজের উপকরণে এহেন শ্লোগান রাখা উচিৎ হয়নি। অনেকের কাছেই বিষয়টি হাস্যকর বলে মনে হয়েছে। কিন্তু যার বিয়ে তাঁর এবিষয়ে কি প্রতিক্রিয়া তা এখনও জানা সম্ভব হয়নি। হয়তো কোনও প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থাতেই নেই সে। দাদার অঙ্গুলি হেলনে আপাতত বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছে ভাই।

সেবাশ্রয় কাণ্ডে এবার তলব চিকিৎসক রাজীব বিশ্বাসকে, বুধবার হাজিরার নির্দেশ

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা