দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Uttarakhand: খাল থেকে উদ্ধার রিসেপসনিস্টের দেহ, তদন্তে সিট

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: রিসর্টের রিসেপসনিস্ট খুনের ঘটনায় তোলপাড় উত্তরাখণ্ড। মৃতের নাম অঙ্কিতা ভাণ্ডারি। দেহ উদ্ধার হয়েছে খাল থেকে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ঋষিকেশের এমসে। খুনের সঙ্গে জড়িয়ে গিয়েছে এক বিজেপি নেতার ছেলে। পুলিশ তাঁকে ও তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করেছে। ধৃত বিজেপি নেতার ছেলে নাম পুলকিত আরিয়ার। বাকি দুই রিসর্টের ম্যানেজার সৌরভ ভাস্কর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্কিত গুপ্তা।

তার রিসর্টেই রিসেপসনিস্ট ছিলেন অঙ্কিতা। নানা প্রান্ত থেকে ন্যায় বিচারের দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তৈরি করতে বলেছেন সিট। পরিবার ও রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর সরকার।

খাল থেকে দেহ উদ্ধারের খবর দিয়েছেন ঋষিকেশের অতিরিক্ত পুলিশ সুপার শেখর সুয়াল। তিনি বলেন দেহ শনাক্ত করেছে অঙ্কিতার বাবা এবং ভাই। সকাল থেকে পুলিশ অঙ্কিতার দেহ উদ্ধার করতে তল্লাশি শুরু করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই তিনকে গ্রেফতার করে শুরু করে জেরা। পুলিশকে তারা বিভ্রান্ত করার আপ্রাণ চেষ্টা চালায়। ম্যারাথন জেরায় তারা খুনের কথা স্বীকার করে এবং জানায় অঙ্কিতে খুন করে তারা খালে ফেলে এসেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত ১৯ তারিখ থেকে নিখোঁজ ছিল অঙ্কিতা। পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। অন্যদিকে, পুলিশ বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে সেই রিসর্ট।

নানা প্রান্ত থেকে এই তিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ