চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেসরকারি ক্ষেত্রে কম দামে মিলবে Covishield, Covaxin, Sputnik V-র বুস্টার ডোজ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১০ এপ্রিল রামনবমীর দিন থেকেই দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য বেসরকারি হাসপাতালগুলিতে চালু হচ্ছে বুস্টার ডোজ। সাধারণ মানুষ যাতে বুস্টার ডোজ নেওয়ায় আগ্রহী হন, তার জন্য বেসরকারি হাসপাতাল ও টিকা কেন্দ্রগুলিতে আগের চেয়ে কম দামেই মিলবে কোভিশিল্ড (Covishield), কোভ্যাক্সিন (Covaxin) ও স্পু‍ৎনিক-ভি (Sputnik V)। শুক্রবার বিকালে ‘কোভিশিল্ড’-এর উ‍ৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, কোভিশিল্ডের বুস্টার ডোজের জন্য সাধারণ মানুষকে মাত্র ৬০০ টাকা এবং স্থানীয় কর দিতে হবে। দাম কমে যাওয়ায় বুস্টার ডোজ নিতে সাধারণ মানুষ আগ্রহী হবেন বলেই মনে করছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা।

দেশে করোনার টিকাকরণে গতি আনতে গত বছরের জুনেই বেসরকারি হাসপাতাল ও বিভিন্ন ডায়গনেস্টিক ল্যাবরেটরিগুলিতে করোনার ভ্যাকসিন  দেওয়ার অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যাতে বেসরকারি হাসপাতালগুলি ইচ্ছেখুশিমতো দাম না নিতে পারে, তার জন্য দাম বেঁধে দেওয়া হয়েছিল। শুধু বেসরকারি টিকাকেন্দ্রগুলিকে টিকা দেওয়ার পরিষেবা হিসেবে ১৫০ টাকা অতিরিক্ত চার্জ করার অনুমতি দেওয়া হয়েছিল। 

বেসরকারি হাসপাতাল ও টিকাদান কেন্দ্রগুলিতে কোভিশিল্ডের জন্য ৭৮০ টাকা, কোভ্যাক্সিনের জন্য ১ হাজার ৪১০ টাকা ও স্পু‍ৎনিকের জন্য ১,১৪৫ টাকা নেওয়া হচ্ছিল।  বুস্টার ডোজের জন্য দাম অনেকটাই কমানো হয়েছে। কোভিশিল্ডের দাম রাখা হয়েছে ৬০০ টাকা। কোভ্যাক্সিনের দাম ১,২০০ টাকা ও স্পু‍ৎনিক-ভি’র দাম ৯৪৮ টাকা রাখা হয়েছে। এর উপরে স্থানীয় কর যোগ হবে বলে স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ