BREAKING! ২০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ সোনু সুদের বিরুদ্ধে

আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২০ কোটি কর ফাঁকি দিয়েছেন এই বলিউড অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে। আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২০ কোটি কর ফাঁকি দিয়েছেন এই বলিউড অভিনেতা। সম্প্রতি টানা তিনদিন লাগাতার তাঁর বাড়ি তল্লাশির পর এই কথা জানিয়েছে আধিকারিকরা।

আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা ও তাঁর সহযোগীদের বাড়ি তল্লাশি চালিয়ে কর ফাঁকি দেওয়ার প্রমাণমূলক নথি পাওয়া গেছে। পাশাপাশি বেশ কিছু ভুয়ো নথি পাওয়া গেছে যেখানে, ভুয়ো বাসস্থানের এন্ট্রি, নগদ টাকার বিনিময়ে চেক ইস্যুর মত ঘটনা উঠে এসেছে।

জানা গিয়েছে, লখনউয়ের এক রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে হওয়া প্রপার্টি ডিল নিয়েই তদন্ত শুরু করেছে আয়কর দফতর। অফিস, বাড়ি মিলিয়ে মোট ছটি স্থানে তল্লাশি চালানো হয় বলেই খবর।

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সোনুকে ‘দেশ কা মেন্টর’ প্রজেক্টের মুখ হিসেবে নিযুক্ত করেছেন। কিছু রাজনীতিকের নেকনজরে থাকলেও, অভিনেতা বারবার জানিয়েছেন যে তিনি সামাজিক কাজ নিজের জন্য করেন। রাজনৈতিক কারণে নয়। তবে কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরেই আম আদমি পার্টিতে অভিনেতার যোগদান নিয়ে জোর চর্চা চলছিল। তবে সোনু সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। এখনও অবধি রাজনীতিতে আসার কথা ভাবছি না’।

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প