অবশেষে দেখা, দেশভাগের ৭৪ বছর বাদে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বিরল মুহূর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, কর্তারপুর: ১৯৪৭।

দেশ পেল স্বাধীনতা। জন্ম নিল এক ধর্ম এক ভাষার দেশ পাকিস্তান। দেশ ভাগ হল, ভাগ হল পরিবার। কেউ রয়ে গেল পাকিস্তানে। সংখ্যাগরিষ্ঠ মানুষ পরিবার-পরিজন নিয়ে থেকে গেল এ দেশে।

মহম্মদ সিদ্দিকি সেই সব হতভাগ্যদের মধ্যে একজন। দেশে ভেঙে দু টুকরো হয়েছে। দু টুকরো হয়েছে ওদের পরিবার। ছোট ভাই রয়ে গেল কাঁটাতারের ওধারে। আর বড় ভাই হাবিব এপাড়ে। দুজনের বয়স তখন কতই বা। তাই, দেশভাগের যন্ত্রণা উপলব্ধি করতে পারেনি। শুধু বুঝতে পেরেছে, ছোট ভাইয়ের সঙ্গে আর হয়তো কোনওদিন দেখা হবে না। দুজনকে ছাড়াই দুজনের বেড়ে ওঠে।

আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপড়ে পরে স্মৃতির ঝাঁপি। একজন আরেকজনকে দেখার জন্য আকুল হয়ে ওঠে। অবশেষে দেখা হল। স্বাধীনতার ৭৪ বছর বাদে। দুজনের চুল পেকেছে। মুখে স্পষ্ট বলিরেখা। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। দুই ভাই ভারত এবং পাকিস্তান সরকারকে ধন্যবাদ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বিরল মুহূর্ত।ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন।

রোহান আহমেদ নামে একজন নেটনাগরিকের মন্তব্য, বহুদিন বাদে একটি ভিডিয়ো দেখলাম। যা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলাম না। সুহেল নামে এক নেটনাগরিক লিখেছেন, অভাবনীয়। ভাতৃত্ববন্ধন বোধহয় একেই বলে। ৭৪ বছর পরেও এক দাদা তাঁর ভাইকে ভোলেনি, এটা ভাবলেই বিস্ময় বোধ করি।

 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের