আত্মঘাতী প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

জানা যাচ্ছে, সৌন্দর্য পেশায় একজন চিকিৎসক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ত্রিশ বছর বয়সেই আত্মঘাতী হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার নাতনি সৌন্দর্য। জানা যাচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শুক্রবার সকালে সৌন্দর্যের ঝুলন্ত দেহ তাঁর ঘরের মধ্যে থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কি কারণে মাত্র ত্রিশ বছর বয়সেই সৌন্দর্য এমন ঘটনা ঘটালেন তা এখনও স্পষ্ট নয়। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোটও খুঁজে পাওয়া যায়নি।

জানা যাচ্ছে, সৌন্দর্য পেশায় একজন চিকিৎসক। বেঙ্গালুরুর মে এস রামাইয়া হাসপাতালে তিনি প্র্যাকটিস করছিলেন। ২০২০ সালের সৌন্দর্যের বিয়ে হয় তাঁরই হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে। মাত্র ৪ মাস আগে সৌন্দর্য এবং তাঁর স্বামীর ঘর আলো করে জন্ম নিয়েছে একটি ফুটফুটে কন্যা সন্তান। উল্লেখ্য, সৌন্দর্য ইয়েদুরাপ্পার বড় মেয়ে পদ্মার মেয়ে।  

এই ঘটনা প্রসঙ্গে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র জানিয়েছেন, সন্তান জন্মের পর থেকেই সৌন্দর্য পোস্ট প্রেগন্যান্সি ডিপ্রেশনে ভুগছিলেন এবং সেই ডিপ্রেশনের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। এই প্রসঙ্গে জ্ঞানেন্দ্র সাংবাদিকদের মুখোমুখি বলেন, ‘আমরা সকলেই জানি যে সৌন্দর্য পোস্ট প্রেগন্যান্সি ডিপ্রেশনে ভুগছিলেন। এই ঘটনায় ইয়েদুরাপ্পা পুরোপুরি ভেঙে পড়েছেন। সৌন্দর্য এবং তাঁর স্বামী একটি সুখী দম্পতি হিসাবে লোকমুখে পরিচিত।’ 

সৌন্দর্যের পরিবার সূত্রে খবর, শুক্রবার সকাল ১০ টার দিকে সৌন্দর্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁদের বেঙ্গালুরুর ফ্ল্যাটের বেডরুম থেকে। ওই ফ্ল্যাটেই সৌন্দর্য তাঁর স্বামীর সঙ্গে থাকতেন। এদিন সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের