চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছত্তিশগড়ে নকশালদের ছোড়া বোমায় শহিদ বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধিঃ  ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলায় প্রাণ হারালেন এক বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার কাঁকের জেলায় ফের মাওবাদীরা হামলা চালায়। এই হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান প্রাণ হারান এবং আহত হয়েছেন ১ জন। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিএসএফ ও জেলা পুলিশের একটি যৌথ দল টহল দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিএসএফের হেড কনস্টেবল অখিলেশ রাই এই বিস্ফোরণের জেরে গুরুতর আহত হাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

নিহত বিএসএফ জওয়ান অখিলেশ রাই উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। এই ঘটনার পর  বিএসএফ, জেলা রিজার্ভ গার্ড ও জেলা পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় বুধবার মাওবাদীরা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালায়। মাওবাদীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছিলেন এক জওয়ান। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে ক্ষমতার পালাবদল হয়েছে। কংগ্রেসকে হারিয়ে সরকার গড়েছে বিজেপি। আর বিজেপি সরকারে আসার পর থেকেই পর পর দুই দিন ধরে ছত্তিশগড়ে শুরু হয়েছে মাওবাদীদের তাণ্ডব। তাতেই প্রাণ হারাচ্ছেন সেনা জওয়ানরা।  নকশালীদের তাণ্ডবে ছত্তিশগড়ের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

চলতি বছরের এপ্রিলে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর ১০ জওয়ান ও আধিকারিক। ভোটের সময়েও নকশালদের সঙ্গে একাধিক জায়গায় নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ চলেছিল। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ