বাজেটে বিদেশি বিনিয়োগের ‘মাস্টারস্ট্রোক’! লগ্নির দুয়ার খুলতেই কি চাঙ্গা হবে শেয়ার বাজার?

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ বছর বাজেটে শেয়ার বাজারকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই বিনিয়োগ মহলে আলোচনার ঝড় উঠেছে। বাজেট ভাষণে অর্থমন্ত্রী জানান, এবার থেকে বিদেশি বিনিয়োগকারীরা আরও সহজে এবং সরাসরি ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ পাবেন। এর ফলে দেশীয় সংস্থাগুলি পুঁজি সংগ্রহের পথ আরও প্রশস্ত হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

অর্থমন্ত্রী জানান, ভারতের বাইরে থাকা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের আওতায় ইকুইটিতে বিনিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। এতদিন যেখানে কোনও একক বিদেশি বিনিয়োগকারীর সর্বোচ্চ বিনিয়োগ সীমা ছিল ৫ শতাংশ, তা বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে সব বিদেশি বিনিয়োগকারী মিলিয়ে সম্মিলিত সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৪ শতাংশ করা হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থাগুলিতে আরও দৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলতে পারবেন, যা বাজারে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি লগ্নিতে সহায়ক হবে।

আরও পড়ুন: বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ, নতুন আয়কর আইন ঘোষণা নির্মলার

বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন আরও বলেন, ভারত ক্রমশ আমদানি নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বেড়েছে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা তাদের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সরকারের লক্ষ্য সকল স্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করা। সেই লক্ষ্যেই ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে।

প্রযুক্তি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে বাজেট বিষয় জোর দেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর মিশন ২.০ এর জন্য ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ুতে শিল্প উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে এবং দেশে মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

সামগ্রিকভাবে, ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটকে শুধুমাত্র আয়-ব্যায়ের হিসেব নয় বরং ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির একটি ভীষণ নির্দেশক নথি বলেই মনে করা হচ্ছে কর ব্যবস্থা। কৃষি স্বাস্থ্যশিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে প্রস্তাবিত পরিবর্তন গুলি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

মারাঠি ভাষা জেনেও খোলা মঞ্চে মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের পুরনো ভিডিও নিয়ে হইচই

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার