গল্প নয় সত্যি, ঘরে বসে মাত্র ১০ টাকায় কিনে নিন সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরাস(Dhanteras 2024)। বলা ভালো, এই উৎসব কেনাকাটা করার অন্যতম উপলক্ষ্য। এদিন অবস্থাপন্ন ব্যক্তিরা সোনা কেনার দিকেই ঝোকেন। সাধারণ মানুষ অবশ্য রূপোর কয়েন কিংবা ঝাঁটা কিনেই ক্ষান্ত থাকেন। সোনার যা দাম(Gold Price Hike) তাতে সোনা কেনার ইচ্ছে থাকলেও উপায় নেই। কিন্তু সাধারণ মধ্যবিত্তদের সোনা কেনার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে দেশের খ্যাতনামা ব্যবসায়ী মুকেশ আম্বানির(Mukesh Ambani) হাত ধরে। বাড়ির বসেই সোনা কেনার সুযোগ দিচ্ছে আম্বানির সংস্থা জিও ফাইন্যান্স(Jio Finance)। সেখানে মাত্র ১০ টাকা খরচ করেই কেনা যাবে ডিজিটাল সোনা(Digital Gold)। ফলে ধনতেরাসের দিন বা অন্য যেকোনও শুভদিনে অনায়াসেই ডিজিটাল সোনার মালিক হতে পারবেন মধ্যবিত্তরা।

আরও পড়ুনঃ ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে নীরবতা ভাঙলেন ভিনিসিয়ুস

সম্প্রতি মুকেশ আম্বানির সংস্থা জিও ফাইন্যান্সের তরফ থেকে চালু করা হয়েছে স্মার্ট গ্লোড স্কিম। এর মাধ্যমে মাত্র ১০ টাকা খরচ করেই সোনা কিনতে পারবেন গ্রাহকরা। ধনতেরাসের দিন আমজনতার কথা মাথায় রেখেই এই স্কিমের শুভ সূচনা করা হয়েছে। স্মার্ট গ্লোড স্কিমের সবচেয়ে বড় সুবিধা এই যে, প্রয়োজন অনুযায়ী ডিজিটাল গোল্ডে করা বিনিয়োগ নগদ অর্থে রূপান্তরিত করা যাবে। এছাড়া এই বিনিয়োগ থেকে প্রাপ্ত স্মার্ট গোল্ড যে কোনও সময় নগদ, কয়েন, অথবা গয়নায় রূপান্তরিত করা যাবে। এবং এই স্কিমের সবচেয়ে বড় বিশেষত্ব হল এখানে বিনিয়োগ করার জন্য বিত্তশালী হওয়ার প্রয়োজন নেই। মাত্র ১০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যাবে।

আরও পড়ুনঃ সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে আজ নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক

এই স্কিমের অন্যতম সুবিধা হল, আপনার সোনা ডিজিটাল বা স্মার্ট গোল্ড হওয়ার কারণে তা চুরির ভয় নেই। এর জন্য শুরুতেই ভোল্ট বা লকারের ঝামেলায় যেতে হবে না। ভার্চুয়াল গোল্ড সবদিক থেকেই নিরাপদ। এছাড়া বাড়ি বসে জিও ফাইন্যান্স অ্যাপের মাধ্যমেই লাইভ বাজারমূল্য দেখে গ্রাহক তাঁর অধিকৃত ডিজিটাল সোনা বিক্রিও করতে পারবে। গ্রাহক চাইলে সরাসরি জিও ফাইন্যান্স অ্যাপ থেকে সোনার কয়েন কিনতে পারবেন। এর জন্য তাঁকে বাড়ির বাইরে পা দিতে হবে না। বাড়ি বসেই নির্দিষ্ট সোনার জিনিসের হোম ডেলিভারি পাবেন গ্রাহক। মনে করা হয়, ধনতেরাসের দিন সোনা কেনা হলে কুবের দেব সন্তুষ্ট হন। সংসারে সারাবছর সুখ-সমৃদ্ধি বিরাজ করে। তাই এদিন যদি স্বল্প মূল্যে সোনালি ধাতু কেনার প্ল্যান থাকে তাহলে জিও ফাইন্যান্সে বিনিয়োগ করে দেখতেই পারেন। বিনিয়োগ করার আগে জিও ফাইন্যান্স অ্যাপে বিনিয়োগের সমস্ত বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন, তাই চিন্তার কোনও কারণ নেই।

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য