ক্যান্সারে আক্রান্ত দিদিমাকে আবর্জনার স্তূপে ফেলে রেখে গেল অমানুষ নাতি, এরপর……

! মুম্বইয়ের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল এক বৃদ্ধা মহিলার অবচেতন দেহ। জানা গিয়েছে, ওই বৃদ্ধা ক্যান্সারে আক্রান্ত। তাই তাঁকে আবর্জনার স্তূপে ফেলে রেখে গিয়েছে তাঁর নাতি

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! মুম্বইয়ের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল এক বৃদ্ধা মহিলার অবচেতন দেহ। জানা গিয়েছে, ওই বৃদ্ধা ক্যান্সারে আক্রান্ত। তাই তাঁকে আবর্জনার স্তূপে ফেলে রেখে গিয়েছে তাঁর নাতি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ের একটি কলোনী রাস্তায়। বৃদ্ধাকে আবর্জনার স্তুপ থেকে তুলে স্থানীয় হাসপাতাল ভর্তি করানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এবং ষোড়শী দশকের বৃদ্ধার পরিবারের খোঁজ শুরু করেছেন পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে এসেছে, গত শনি বার। যখন মুম্বই শহরের আরে কলোনির রাস্তার ধারে একটি আবর্জনার স্তূপের কাছে ওই ৬০ বছর বয়সী মহিলা যশোদা গায়কোয়াড়কে অত্যন্ত দুর্বল অবস্থায় পাওয়া যায়। তখনই আশপাশের লোকজন মুম্বই পুলিশ কে খবর দেন। তখন পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে।

পরে বৃদ্ধার কাছ থেকে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারের মতো মারণরোগের কারণে তিনি পরিবারের বোঝা হয়ে গিয়েছিলেন। তাই তাঁকে ঘুমন্ত অবস্থায় তাঁর নাতি আবর্জনার স্তূপে ফেলে রেখে যায়। যদিও মহিলাটিকে সকালে আবর্জনা স্তুপের মধ্যে পাওয়া গিয়েছে। এবং শনিবার সন্ধ্যা ৫:৩০ নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করতে সক্ষম হয় পুলিশ। তার অত্যন্ত খারাপ অবস্থার কারণে অন্যান্য বেশ কয়েকটি হাসপাতাল তাঁকে হাসপাতালে ভর্তি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এরপরেই তাঁকে কুপার হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, মহিলাটি ত্বকের ক্যান্সারে ভুগছেন। বৃদ্ধা মহিলা তার পরিবারের সদস্যদের দুটি ঠিকানা শেয়ার করেছেন – একটি মালাদে এবং অন্যটি কান্দিভালিতে। তবে পুলিশ মামলাটি তদন্ত করছে এবং পরিবারের সম্পর্কে আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। আত্মীয়স্বজনদের খুঁজে বের করার জন্য আর ছবি বিভিন্ন থানায় শেয়ার করা হয়েছে। তবে বৃদ্ধার নাতি, কেন এমন অমানবিক কাজ করল তা স্পষ্ট নয়!

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay