আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্জাবে কংগ্রেসকে হারাতে ক্যাপ্টেনের সঙ্গে জোটে বিজেপি!

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে উঠেপড়ে লেগেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। মুখ্যমন্ত্রী পদে থেকে পঞ্জাবের জন্য কিছুই কাজ না করায় তাঁর বিরুদ্ধে বিরোধ গড়ে ওঠে। নভজ্যোত সিং সিধুর নেতৃত্বে চলে আন্দোলন। তারপরেই বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তারপরেই তিনি জানান, কংগ্রেস ছেড়ে পঞ্জাবে নতুন দল গড়বেন তিনি। আর সামনের বছরেই ভোটে লড়ার কথা তাঁর। আর এবার পঞ্জাবেই ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সমর্থন জানিয়ে জোট বাঁধার ডাক দিল বিজেপি।

মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েই সোজা দিল্লিতে শাহি বৈঠকের করেন ক্যাপ্টেন। তখনই জল্পনা ছিল বিজেপির হাত ধরেই কিছু ফন্দি আঁটবেন ক্যাপ্টেন। যার আজ ঘোষণা হয়েই গিয়েছে। পঞ্জাব প্রদেশের বিজেপির সভাপতি জানিয়েছেন, ‘একটা পরিবারতন্ত্রের ছত্রছায়া ছেড়ে জাতীয়তাবাদী দলের আদর্শের সঙ্গে যুক্ত হতেই পারেন। উনি কৃষক আন্দোলন নিয়ে খুবই চিন্তিত। এই বিষয়ে আমরা কথা বলব আগামী দিনে। ওনাকে সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম।’ সামনের বছরেই পঞ্জাব বিধানসভায় নির্বাচন। আর সেটাকে পাখির চোখ করে এগোচ্ছেন ক্যাপ্টেন। আর বিজেপি এই সুযোগেই কৃষকদের টুঁটি টিপে ধরতে ক্যাপ্টেন অমরিন্দর সিং-কে সমর্থন দিতে চাইছে।

এদিন ক্যাপ্টেন জানিয়েছেন, ‘প্রয়োজনে বিজেপিকে নিয়েই পঞ্জাবে ভোটে লড়ব। নিজেদের মধ্যে আসনের সমঝোতা করে এগোব আমরা। একটা শক্তপোক্ত ও ভালো সরকার গড়ার জন্য বিজেপিকে নেব, কথা বলব অকালি দলের সঙ্গেও।’ যদিও পঞ্জাবে ভোটে লড়ার জন্য ইতিমধ্যেই অকালি দল ও মায়াবতীর মধ্যে গাঁটছড়া বন্ধন হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ