অমর জওয়ান জ্যোতি: মোদি সরকারের সিদ্ধান্তে দেশজুড়ে গর্জন

সব রাজনৈতিকদল গর্জে উঠেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে- অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্ট অ্যাবসলিউটলি। বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘চূডা়ন্ত ক্ষমতা একজনকে নীতিহীন করে তোলে’। অমর জওয়ান জ্যোতিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তে প্রতিফলিত হয় সেই নীতিহীনতা। সিদ্ধান্ত ঘিরে তোলপাড় দেশ। দল মত নির্বিশেষে সব রাজনৈতিকদল গর্জে উঠেছে। তাদের গর্জনের সার কথা, ইতিহাস বিকৃত করার খেলায় মেতেছে মোদি সরকার।

১৯৭১-য়ে মুক্তিযুদ্ধে প্রয়াত বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ইন্ডিয়া গেটের কাছে অমর জওয়ান জ্যোতির প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। তখন থেকে জ্বলছে এই অনির্বাণ শিখা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়,  ৪০০ মিটার দূরে জাতীয় যুদ্ধ স্মারকের অনির্বাণ শিখার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে অমর জওয়ান জ্যোতির সেই অনির্বাণ শিখা। বিরোধীদের প্রশ্ন এখানেই। তাদের প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে মোদি সরকার? এটা তো শহিদদের আত্মবলিদানের অমর্যাদা সামিল।

সকাল থেকেই শিখা স্থানান্তরের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি হয়নি। কেন সরিয়ে দেওয়া হচ্ছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে সরকারের তরফে বলা হয়,  বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদান দেওয়া সেনার উদ্দেশে হলেও,  অমর জওয়ান জ্যোতির মুক্তিযুদ্ধের আত্মবলিদান দেওয়া সেরা উদ্দেশ্যে হলেও সেখানে কারও আত্মত্যাগী ভারতীয় জওয়ানদের নাম নেই। ইন্ডিয়া গেটে যাদের নাম খোদাই করা আছে, তারা অংশ নিয়েছিলেন ফ্রান্স, ফ্লন্ডার্স, মেসোপটেমিয়া, পারস্য, পূর্ব আফ্রিকা, গাল্লিপোলিতে এবং তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধে। বিরোধীদের কাছে কেন্দ্রের তরফ থেকে পাল্টা প্রশ্ন, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, তাদের জন্য অমর জওয়ান জ্যোতির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন আদৌ কি যুক্তিযুক্ত?

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের