মেয়েদের বিয়ের নূন্যতম বয়স ২১, সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার

দীর্ঘদিন ধরেই কেন্দ্রের তরফে চিন্তাভাবনা করা হচ্ছিল মেয়েদের নূন্যতম বয়স হওয়া উচিত ২১

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের বিয়ের নূন্যতম বয়স ২১ বছর, প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভায়। দীর্ঘদিন ধরেই কেন্দ্রের তরফে চিন্তাভাবনা করা হচ্ছিল মেয়েদের নূন্যতম বয়স হওয়া উচিত ২১। ১৮ থেকে বাড়িয়ে ২১-এর বয়সের ক্ষেত্রেই সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার রাতেই সেই প্রস্তাব পাশ হয়েছে বলে সূত্রের খবর। গত বছরের জুন মাসে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সমতা পার্টির প্রাক্তন সভাপতি জয়া জেটলির নেতৃত্বে গঠন করা হয় সেই কমিটি। যার রিপোর্টে উল্লেখ করা হয়েছে ২১ বছর মেয়েদের বিবাহের উপযুক্ত। চলতি মাসেই সেই রিপোর্টে পেশ করা হয়।

যাতে উল্লেখ করা হয়, ভারতের মেয়েদের বিয়ের বয়স নূন্যতম ২১ করা হোক। আর সেই রিপোর্টের ভিত্তিতেই গত বুধবার রাতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাব পাশ হয়েছে। আগেই এই বিষয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছিলেন, ‘দেশের মেয়ে-বোনেদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সরকার। মেয়েদের অপুষ্টির হাত থেকে বাঁচাতে তাঁদের সঠিক বয়সে বিয়ের প্রয়োজন। এই কারণেই একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। বিয়ে এবং মাতৃত্বের মধ্যে সময়ের গড় ব্যবধান, এই দুই বিষয়ের সঙ্গে স্বাস্থ্য ও পুষ্টির যোগ, জন্মের সময়ে শিশু ও মায়ের মৃত্যুর হার, সন্তানধারণ ক্ষমতা ইত্যাদি বিষয় বিবেচনা করে রিপোর্ট পেশ করবে ওই কমিটি।’ সেই কমিটির রিপোর্টেই বয়স ২১ বছর করার নির্দেশ আসায় তাতে শিলমোহর দিয়েছে মোদির ক্যাবিনেট।

এবার সংসদের দুই কক্ষে এই প্রস্তাব বিল আকারে আসতে পারে চলতি শীতকালীন অধিবেশনে। যা পরিবর্তিতে আইনে পরিণত হওয়ার পথে এগোবে, বলে সূত্রের খবর।

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা