হাতে আর মাত্র দু’মাস! আপনি ইলেকট্রিক গাড়ি কিনলে টাকা দেবে সরকার

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম ২০২৪ (EMPS-2024)। ফেম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (ফেম-টু) মেয়াদ শেষ হওয়ার পর, EMPS-2024 নামে এই নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক (Ministry of Heavy Industries)। এই প্রকল্পের মেয়াদ প্রথমে জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটি আরও দুই মাস বাড়ানো হয়েছে, যা ক্রেতাদের জন্য স্বস্তির কারণ।

EMPS স্কিমের অধীনে প্রথমে 500 কোটি টাকা বরাদ্দ ছিল, যা এখন বৃদ্ধি করে 778 কোটি টাকা করা হয়েছে। এর ফলে দুই চাকা তিন চাকার বৈদ্যুতিক গাড়ি কিনতে গেলে ক্রেতারা সেপ্টেম্বর পর্যন্ত ভর্তুকি পাবেন। ইলেকট্রিক স্কুটার বা মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা এবং ব্যাটারি চালিত থ্রি-হুইলার কেনার সময় 50,000 টাকা পর্যন্ত ভর্তুকি (subsidy) দেওয়া হবে।

এই ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকবে না, বরং ডিসকাউন্ট হিসাবে এক্স-শোরুম প্রাইস থেকে বাদ যাবে। তারপর নির্মাতারা কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক থেকে ভর্তুকি (subsidy)-র টাকা আদায় করবে। শুধু ভারতেই তৈরি হওয়া বৈদ্যুতিক যানবাহনগুলির উপর ভর্তুকি প্রযোজ্য হবে

সরকারের তথ্য অনুযায়ী, EMPS স্কিমের মাধ্যমে 3.33 লক্ষ ইলেকট্রিক টু-হুইলার এবং 41,000-এরও বেশি EV থ্রি-হুইলারে ভর্তুকি দেওয়ার কথা ছিল। প্রকল্পের মেয়াদ বাড়ানোর ফলে সাহায্যপ্রাপ্ত গাড়ির সংখ্যাও বেড়েছে। এখন মোট 5.61 লক্ষ ইলেকট্রিক ভেহিকেলকে সাবসিডি দেওয়া হবে, যার মধ্যে 5,00,080 টি দুই চাকা60,709 টি তিন চাকা গাড়ি রয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়। ভবিষ্যতে আরও নতুন প্রকল্প এবং সুবিধা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যা বৈদ্যুতিক যানবাহনের বাজারকে আরও সমৃদ্ধ করবে।

 

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল