কৃষক মৃত্যুতে ক্ষতিপূরণ: মিথ্যে বলছে মোদি-সরকার

দিল্লিতে সাংবাদিক সম্মেলনে রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষক মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন রাহুল গান্ধি। দিল্লিতে শুক্রবার সাংবাদিক সম্মেলনে যুবরাজ বলেন, ক্ষতিপূরণের দায় এড়াতে সরকার বলছে তাদের কাছে কোনও তথ্য নেই।

উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি লোকসভায় এই দাবিতে সরব হয় বিরোধী শিবির। সরকারের কাছে তাদের প্রশ্ন ছিল,  তিন কৃষিবিল (পরবর্তীকালে তা আইনে পরিণত হয়, এবং অন্নদাতাদের আন্দোলনের ধাক্কায় সরকার  প্রত্যাহারও করে নেয়) ইস্যুতে আন্দোলন চলাকালীন যে সব অন্নদাতা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য কেন্দ্র কোনও ক্ষতিপূরণের ব্যবস্থা করছে কি না? জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমর বলেন, কতজনের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে যেহেতু কোনও তথ্য নেই, তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। 

দিল্লিতে শুক্রবার সাংবাদিক সম্মেলেন সেই ইস্যুতে মোদি সরকারের সমালোচনায় সরব হতে দেখা গেল রাহুল গান্ধিকে। রাখঢাক না করেই জানিয়ে দিলেন, সরকার মিথ্যে কথা বলছে।  তাঁর দাবি, আন্দোলন চলাকালীন কতজন অন্নদাতার মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত নথি দলের কাছে রয়েছে। রাহুল গান্ধির এই বিবৃতি মোদি সরকারের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

প্রসঙ্গত উল্লেখ্য,  তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত অন্নদাতারা খুশি হলেও সংগঠনের তরফ থেকে নতুন দাবি সরকারের কাছে পেশ করা হয়েছে। সেই সিদ্ধান্তের মধ্যে রয়েছে ফসলের ন্যূনতম সহায়কমূল্য বৃদ্ধি। সেই দাবি মানা না হলে আসন্ন সাধারণতন্ত্র দিবসের দিন তারা ফের পথে নামবে বলে জানিয়ে দিয়েছে। এখন দেখার, কেন্দ্র সেই দাবি মেনে নেয় কি না। 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের