প্রেমদিবসে ডিনারের পরেই স্ত্রীর গলা কেটে খুন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কীর্তি শুনলে শিউড়ে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমদিবসের আয়োজন ছিল সুন্দর। সবটাই কাটছিল স্বপ্নের মতো। কিন্তু কে জানত এটাই হতে চলেছে শেষ ভ্যালেন্টাই’স ডে। হরিয়ানার এক দম্পতি প্রেম দিবসের সন্ধ্যা কাটিয়েছিল সুন্দর মুহূর্ত দিয়ে। এমনকি ডিনারও করেছিলেন তারা। সুন্দর মুহূর্ত কাটানোর পরেই স্ত্রীকে খুন করেন স্বামী। বিষয়টিকে নিয়ে পুলিশের চোখে ধুলো দিতে ডাকাতি হয়েছে এই নাটক সাজিয়েছিলেন অভিযুক্ত স্বামী। ডাকাতির মিথ্যা গল্প বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এই খবর সামনে আসতেই শিউরে উঠেছেন অনেকেই। বলছেন এটা ঠাণ্ডা মাথার পরিকল্পতি খুন ছাড়া আর কিছুই হতে পারে না।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার বাহাদুরগড়ের। ঝাজ্জর পুলিশ মাত্র ১৮ ঘন্টার মধ্যে ব্যাংক কর্মী মেহেকের খুনের রহস্য সামনে আনে। প্রথমে ডাকাতির জন্য খুন বলে মনে করা হলেও পরে বেড়িয়ে আসে আসল সত্যি। অভিযুক্ত স্বামী অনশুল ধাওয়ান যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন তিনি ঠান্ডা মাথায় স্ত্রীকে খুনের পরিকল্পনা করেছিলেন। তিনি রবিবার রাত ১১ টার দিকে, গুরুগ্রামে কর্মরত অনশুল পুলিশকে ফোন করে জানান অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তাদের বাড়িতে ডাকাতির চেষ্টা করেছিল এবং তার স্ত্রীর গলা কেটে পালিয়ে গিয়েছে। তদন্ত শুরু হওয়ার পর পুলিশ অভিযুক্তের কথায় বেশ কিছু ফাঁক লক্ষ্য করেন। অনশুল বারবার তার বানানো গল্প বদলাতে থাকে এবং আক্রমণকারীদের বর্ণনাও দিতে পারেনি। এটাই পুলিশের আরও সন্দেহ বাড়িয়ে দেয়।  

আরও পড়ুন: ১২ বছরের ‘বিস্ময়’ বালক বাড়িতেই বানিয়ে ফেলল পারমাণবিক চুল্লি

 পুলিশ অসংলগ্ন কথা শুনে চেপে ধরতেই অংশুল ভেঙে পড়ে এবং তার স্ত্রীকে খুনে কথা স্বীকার করে। পুলিশ জানিয়েছে যে সে দীর্ঘদিন ধরে গুরুগ্রামের এইচডিএফসি ব্যাংকে কর্মরত মেহেকের চরিত্র নিয়ে সন্দেহ করত। এই নিয়ে প্রায়শই তাঁদের ঝগড়া হত। এই সন্দেহ থেকেই খুন বলে জানিয়েছেন অভিযুক্ত। মেহেকের বাবা কৃষ্ণ কাঠুরিয়া বলেছেন তিনি ঘটনার পর শুরু থেকেই জামাইকে সন্দেহ করেছিলেন। খুনের সময়, অংশুল কোনও আঙুলের ছাপ না থাকার জন্য গ্লাভস পরেছিলেন। তিনি জানান প্রথমে তিনি তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছিলেন এবং তারপরে কাঁচি দিয়ে তার গলা কেটেছিলেন। গত বছরের ২৫ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়েছিল। এত অল্প সময়ে এই পরিণতি মেনেই নিতে পারছেন না মেহেকের বাড়ির সদস্যরা।  

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের