‘দেশের আমলা আর পুলিশের ভূমিকা সবাই জানে’

প্রধানবিচারপতির বয়ানে তোলপাড় দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের আমলা আর পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক বয়ান দিলেন  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। ছত্তিশগড়  পুলিশের সাসপেন্ড হওয়া এডিজি গুরজিন্দ পাল সিংয়ের দায়ের করা একটি পিটিশনের শুনানিতে ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বলেছেন, এ দেশের আমলা আর পুলিশের ভূমিকা জানতে কারও বাকি নেই। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, তিনি চেয়েছিলেন আমলা ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে একটি স্থায়ী কমিটি তৈরি করা হোক। স্থায়ী কমিটির দায়িত্ব হবে আমলা এবং পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা। প্রধান বিচারপতি কাটা-কাটা কথায় বুঝিয়ে দিয়েছেন, ভারতের আমলা এবং পুলিশের বিরুদ্ধে মাঝে-মধ্যেই ‘অতিসক্রিয়তার’ যে অভিযোগ ওঠে, তা একেবারেই ফেলে দেওয়া যায় না।   প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ

খুব বেশি পিছনে যাওয়ার দরকার হবে না। উত্তরপ্রদেশের এক শিল্পপতির রহস্যজনক মৃত্য়ুর কথাই ধরা যাক। ওই শিল্পপতির মৃত্য়ুর ক্ষেত্রে পুলিশের দেওয়া রিপোর্ট নস্যাৎ করে দিয়েছে পোস্টমর্টেম রিপোর্ট। ময়নাতদন্ত রিপোর্টের সার কথা যোগী রাজ্যের পুলিশ ওই ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে। আর তা ধামা-চাপা দিতে দুর্ঘটনার তত্ত্ব দাঁড় করিয়েছে। চাপে পড়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার বেশ কয়েকজন পুলিশকর্তাকে সাসপেন্ড করে। মৃতের পরিবার ওই শিল্পপতির দেহ সৎকার করতে অস্বীকার করেছিল। চাপে পড়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত শিল্পপতির পরিবারের সঙ্গে দেখা করেন। আশ্বাস দেন, দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের। সেই আশ্বাসের পরে পরিবার মৃত শিল্পপতির দেহ সৎকারে রাজি হয়। 

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি