অনার কিলিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রধান বিচারপতি

‘অনার কিলিং’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India (CJI)) ডি ওয়াই চন্দ্রচূড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনার কিলিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India (CJI)) ডি ওয়াই চন্দ্রচূড়। শনিবার ‘আইন ও নৈতিকতা’ বিষয়ে বক্তব্য রাখার সময় বিচারপতি জানান, কেবলমাত্র প্রেম করার কারণে বা বর্ণের বাইরে গিয়ে কিংবা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণে ভারতে শত শত যুবক-যুবতীকে মেরে ফেলা হয়। সমাজের এই খারাপ ঘটনাগুলির বিরুদ্ধে সরব হন তিনি।

সমাজের নিম্ন শ্রেণির মানুষকে দমন করে রাখা হয়ে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাঁর অভিমত, দুর্বল ও প্রান্তিক শ্রেণীর সদস্যদের নিজেদের বেঁচে থাকার জন্য নিজস্ব পরিচিতি তৈরি করতেই দেওয়া হয় না। আধিপত্যবাদী সংস্কৃতির কাছে তাঁদের নতি স্বীকার করা ছাড়া কোনও উপায় থাকে না। সমাজের দুর্বল অংশগুলি নিপীড়ক গোষ্ঠীর হাতে অপমান ও বিচ্ছিন্নতার কারণে পাল্টা সংস্কৃতি তৈরি করতে অক্ষম।

১৯৯১ সালে উত্তর প্রদেশে কীভাবে একটি ১৫ বছর বয়সী কিশোরীকে তার বাবা-মা হত্যা করেছিল, সেই প্রসঙ্গে তুলে ধরেন দেশের প্রধান বিচারপতি। তিনি জানান, ১৯৯১ সালে উত্তরপ্রদেশে ১৫ বছরের এক কিশোরী তথাকথিত নিম্নবর্ণের এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। সেই বিষয়ে মেয়েটির পরিবারের মত ছিল না। অভিযোগ, গ্রামবাসীরা মিলে সেই যুগলকে খুন করেছিল। এমনকি এই জঘন্য ঘটনার জন্য গ্রামবাসীরা অনুতপ্তও নন। কারণ, তাঁরা মনে করেছিলেন, সমাজের নীতি অনুযায়ী তাঁরা ন্যায়সঙ্গত কাজ করেছেন। নৈতিকতা নিয়ে এদিন প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, তিনি বলেন, ‘সকলের নৈতিকতা কি সমান হয়? আমার নীতিবোধ যা বলে, অপরের নীতিবোধও যে একই কথা বলবে তার নিশ্চয়তা আছে কি?’

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মাতালরা!

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা