চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে বাড়ছে দ্বেষ, অ-বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা বৈঠকে বসতে চলেছেন

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশে ক্রমেই ছড়িয়ে পড়ছে সাম্প্রদায়িকতার বিষ। এই পরিস্থিতিতে অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে বসতে চলেছেন। শিবসেনা সাসংদ সঞ্জয় রাউত রবিবার প্রস্তাবিত এই বৈঠকের খবর দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠির প্রসঙ্গ উল্লেখ করেন। সঞ্জয় রাউত বলেন, ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী অ-বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির নিরিখে এনসিপি নেতা শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক হবে। কবে হবে বৈঠক, সে ব্যাপারে কিছুদিনের মধ্যে সংবাদমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।’

দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, সিবিআই-ইডিকে বিজেপি-বিরোধী দলের নেতাদের হেনস্থা করার মতো বিষয়েও প্রস্তাবিত বৈঠকে আলোচনা হবে।

উল্লেখ করা যেতে পারে, শনিবার ১৩টি বিরোধীদলের শীর্ষনেতারা বিবৃতি জারি করে দেশে তৈরি হওয়া অস্থির অবস্থা নিয়ে মুখ খোলেন। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও চিঠিতে সই রয়েছে এনসিপি নেতা শরদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সই রয়েছে। চিঠিতে বলা হয়েছে, দেশে খাদ্য, বস্ত্রের ওপর যেভাবে নিষেধাজ্ঞা জারি চলছে, তা ভারতীয় সংবিধান, ভারতের ধর্মীয় স্বাধীনতার অধিকারকে খর্ব করছে। সরকার কোনওভাবে তাঁর ইচ্ছে কারও ওপর চাপিয়ে দিতে পারে না। এই অবস্থায় অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে বসতে চলেছেন।

আরও পড়ুন কর্ণাটক বিজেপিতে বিদ্রোহ

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ