আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইমরান খানের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক চাপ আরও বাড়ল। দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। নোটিশে জানতে চাওয়া হয়েছে, ‘তাঁর ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (OCI) কার্ডের অনুমোদন কেন বাতিল করা হবে না?’

সম্প্রতি মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিবাদী মিছিলে যোগ দিয়েছিলেন ইমরান, তার বোন এবং প্রেমিকা লেখা ওয়াশিংটন। সেই থেকেই এই বিতর্কের শুরু। পুলিশ অভিনেতাদের আটক করেছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেয়। এরপর বিজেপি নেতা দাবি করেন, অভিনেতা দেশের নাগরিক না হয়ে কী ভাবে ওই আন্দোলনে যোগ দিলেন? বিষয়টি গুরুত্ব সহকারে দেখেই অভিনেতাকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় মুম্বই পুলিশ। যদিও প্রশাসনের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ইমরান খান। কারণ অভিনেতা আমেরিকার নাগরিকত্বও বহন করেন। এমন আবহে রবিবার (১৮ অক্টোবর) দেশ ছাড়ার দ্বিতীয় নোটিশ পেলেন অভিনেতা।

সংবাদ সংস্থা সূত্রের খবর, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৭ডি(ই) (Section 7D(e)) ধারার অধীনে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এফআরআরও-র পক্ষ থেকে অভিনেতাকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তর জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না মিললে কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে সতর্ক করা হয়েছে। তবে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের বিধান অনুযায়ী, ওসিআই কার্ড বাতিলের জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে শুনানির সুযোগ রয়েছে। শুধুমাত্র এফআইআর দায়ের এবং আটক হওয়াই অভিযোগের চূড়ান্ত প্রমাণ নয়।

আদালতে পেশ করা পিটিশনে ইমরান জানিয়েছেন, দেশ ছাড়ার এই নোটিশটি সম্পূর্ণ বেআইনি, নজিরবিহীন ও কঠোর। তিনি কোনও বিক্ষোভকারী দলের আয়োজক বা রাজনৈতিক সদস্য ছিলেন না। একজন শান্তিপূর্ণ নাগরিক হিসেবে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তবে ইমরানের মামলার ক্ষেত্রে দুটি আইন প্রযোজ্য। ২০২৫ সালের অভিবাসন আইন অনুযায়ী, সরকার ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা যেকোনও বিদেশিকে দেশ থেকে বহিষ্কারের আদেশ দিতে পারেন। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের জন্য আলাদা নিয়মকানুন রয়েছে। 

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি