ভোটে লড়ার খরচ জোগাড়ে আমজনতার কাছে হাত পাতলেন দিল্লির মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোরগোড়ায় দিল্লিতে  বিধানসভা নির্বাচন। আর তারআগেই জনগণের কাছে আর্থিক সাহায্যের জন্য  আবেদন জানালেন আপ নেত্রী তথা  দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি।  তিনি জানিয়েছেন,’  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের ক্রাউড ফান্ডিং দরকার। তাই দিল্লির বাসিন্দারা চাইলে ১০০  থেকে ১০০০ টাকা পর্যন্ত আমাদের দিয়ে সাহায্য করতে পারেন ।‘

জনগণের কাছে আবেদন জানিয়ে অতীশি বলেছেন, ‘  দিল্লির মানুষ AAP-কে সমর্থন করে । আমি আশা করছি তাঁরা আমাদের পাশে এসে দাঁড়াবে। তাদের ক্ষুদ্র অবদান নির্বাচনে  আমাদের জয়ী হতে সাহায্য করবে।‘ সেইসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী আরও জানান,’ নির্বাচনের জন্য আমাদের লাগবে ৪০ লাখ টাকা । কিন্তু আমাদের তহবিলে এত পরিমাণ টাকা নেই । আপ সৎ রাজনীতির বিশ্বাসী। তাই আমরা কর্পোরেট বা পুঁজিপতিদের কাছ থেকে অর্থ চাইনি।  উল্টে আমজনতার কাছ থেকে আর্থিক সাহায্য  চেয়েছি।‘

 উল্লেখ্য , আগামী  ৫ ফেব্রুয়ারি হতে চলেছে  দিল্লিতে বিধানসভা নির্বাচন। ভোট  গণনা হবে  ৮ ফেব্রুয়ারি । শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি ।  আপের পক্ষ থেকে ইতিমধ্যেই ৭০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফে ৪৮ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির তরফেও প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক