হোটেল- রেস্তোরাঁ ও প্রকাশ্য গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা অসমে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসমে এবার নিষিদ্ধ হল ‘ গো- মাংস’। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ‘ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গোমাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন করে নতুন বিধান আনার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা রেস্তোরাঁ, হোটেল এবং জনসম্মুখে  গরুর মাংস পরিবেশন এবং খাওয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।‘

সাংবাদিক সম্মেলন করে অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, ‘আগে তাঁদের সিদ্ধান্ত ছিল মন্দিরের কাছে গোমাংস খাওয়া বন্ধ করা হবে। কিন্তু এবার থেকে গোটা অসমেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘  হেমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অসমের মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, ‘ আমি অসম কংগ্রেসকে অনুরোধ  করছি, তারা যেন গরুর মাংস নিষিদ্ধ করাকে যেন  স্বাগত জানায়।‘  তবে এখন পর্যন্ত এই নিয়ে কংগ্রেসের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

সম্প্রতি অভিযোগ উঠেছিল  টানা পাঁচবার কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা মুসলিম অধ্যুষিত সামাগুড়িতে বিজেপি গোমাংস বিতরণ করছে । আর এই অভিযোগ অস্বীকার করে    হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন  যে খুব শীঘ্রই অসমে নিষিদ্ধ হতে চলেছে গো- মাংস। এরপরেই  অসম জুড়ে গরুর মাংস নিয়ে বড় ঘোষণা করে দিল রাজ্য  সরকার ।  

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের