‘রাজভবনের রাজা’, গোয়া থেকে রাজ্যপালকে তীব্র কটাক্ষ মমতার

গোয়া সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এটা সম্পূর্ণ তাঁর রাজনৈতিক সফর। সোমবার গোয়ায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এটা সম্পূর্ণ তাঁর রাজনৈতিক সফর। সোমবার গোয়ায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে আগামীদিনে গোয়ায় জোড়াফুল ফোটানোর রূপরেখা বুঝিয়ে দিলেন গোয়া তৃণমূলের নেতাদের। সেই সঙ্গে তিনি বাংলার রাজ্যপালকে জগদীপ ধনখড়কে নিশানা করতে ছাড়লেন না নিজের ভাষণে। মমতার কথায়, ‘রাজভবনে বসে আছে এক রাজা, যিনি নিজেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির উপরে ভাবেন, উনি যা পারেন করুক, আমরা লড়াই করব’। তবে শুধু রাজ্যপাল নয়, এদিন তিনি কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও নিশানা করেন।

আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছানো শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আগেই জানিয়েছিলেন যে যেখানে যেখানে বিজেপির সরকার আছে, সেখানেই নিজেদের সংগঠন তৈরি করবে তৃণমূল। সেই মতো অসম, ত্রিপুরার পর পশ্চিমের রাজ্য গোয়ার দিকে নজর দিয়েছে জোড়াফুল শিবির। ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন।

সোমবার গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও যোগ দিলেন তৃণমূলে। তবে শক্তি বাড়লেই যে গোয়ায় ক্ষমতা দখল অত সহজে হবে না সেটা এদিন গোয়ার স্থানীয় নেতা-নেত্রীদের বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। তিনি বাংলার রাজ্যপালের প্রসঙ্গও টেনে আনেন নিজের ভাষণে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম না নিয়েই তিনি বুঝিয়ে দেন প্রতি পদে বাঁধা আসবে গোয়াতেও। এদিন তৃণমূল নেত্রী বাংলার রাজ্যপালকে যেমন ‘রাজা’ বলে কটাক্ষ করেন, তেমনই স্পষ্ট ভাষায় তাঁকে বিজেপি নেতার তকমা দিয়েছেন। মমতার দাবী, ‘রাজভবনে বসে আছে এক রাজা, যিনি নিজেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির উপরে ভাবেন, উনি যা পারেন করুক, আমরা লড়াই করব’।

তিনি জাতীয় মানবাধিকার কমিশনের প্রসঙ্গও তুলে আনেন উদাহরণ স্বরূপ। মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন গোয়ার নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, বিজেপি ভোটের সময় ফেক ভিডিও বানিয়ে ছেড়ে দেয়, যখন ত্রিপুরা, উত্তরপ্রদেশে হিংসা হয় তখন কোথায় থাকে মানবিধাকর কমিশন? অপরদিকে নাগাল্যান্ডের ইস্যু তুলে ধরেও জাতীয় মানবাধিকার কমিশনকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, সিবিআই, এনআইএ, ইডি-র ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভোটের আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে বিরোধী নেতানেত্রীদের পিছনে লেলিয়ে দেয় কেন্দ্রের বিজেপি সরকার। তবে তিনি বাংলায় তৃণমূলের লড়াইয়ের উদাহরণ টেনেও গোয়ায় দলীয় নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন ঘরোয়া বৈঠকে।

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১২, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী