মমতার পরামর্শে বড় পদক্ষেপ অখিলেশের, যোগী রাজ্যে জোর ধাক্কা দিতে প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের। এবার সেই সম্পর্কের ভিত্তিতেই অখিলেশকে মোক্ষম পরামর্শ দিলেন ‘‌দিদি’‌ মমতা। আর সেই পরামর্শকে পাথেয় করে এবার উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারকে চাপে ফেলতে চলেছেন ‘‌ভাই’‌ অখিলেশ। এমন খবরই মিলেছে সূত্রে। অখিলেশ যাদব বরাবরই চান বিজেপিকে হারাতে। আর বিজেপিকে বারবার পরাজিত করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‌ এবার তাঁর পরামর্শেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে হারাতে আইপ্যাকের সাহায্য নিতে চলেছেন অখিলেশ যাদব। আর তাই ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন দু’‌পক্ষই বলে সূত্রের খবর।

এদিকে ২০১৭ এবং ২০২২ সালে পরপর দুটি বিধানসভা নির্বাচনে হেরেছেন অখিলেশ যাদব। তাই ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে যোগী শাসনকে উপড়ে ফেলতে চান অখিলেশ উত্তরপ্রদেশ থেকে। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টির সুপ্রিমো সেটা করতে পরামর্শ চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। তখন আইপ্যাক সমাজবাদী পার্টির জেতার রাস্তা মসৃণ করতে পারে বলে পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভাল ফল করে সমাজবাদী পার্টি। কিন্তু লোকসভা এবং বিধানসভা নির্বাচন এক সমীকরণে হয় না। সেক্ষেত্রে জেতার জন্য লাগে তথ্যভিত্তিক এবং ন্যারেটিভ ভিত্তিক প্রচার। সেটা করতে গেলে আইপ্যাকের মতো পেশাদার পরিসংখ্যান ধরে প্রত্যেক কেন্দ্রে প্রচার করতে হয়।

অন্যদিকে এবার সেটাই করতে চলেছেন অখিলেশ যাদব। কারণ গোটা দেশে বিজেপি বিরোধী মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শ নিয়ে এগোলে সাফল্য অনিবার্য। এমনটাই মনে করেন অখিলেশ। আর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা দিয়েই বিজেপিকে বারবার বাংলার বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনি। সেটা গোটা দেশ দেখেছে। এই আবহে চলতি বছরের জানুয়ারি মাসে বাংলায় এসেছিলেন অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁর। আর তখনই বাংলার মুখ্যমন্ত্রীই অখিলেশকে আইপ্যাকের সাহায্য নেওয়ার পরামর্শ দেন। আর অখিলেশও আইপ্যাকের সঙ্গে চুক্তি পাকা করে ফেলেছেন বলে সূত্রের খবর। সমাজবাদী পার্টির নেতাদের সঙ্গে একপ্রস্ত বৈঠকও করেছেন আইপ্যাকের কর্তারা।

এছাড়া বাংলার বিধানসভার নির্বাচন এখন শিয়রে। সেটা শেষ করার পরই উত্তরপ্রদেশের মাটিতে ঝাঁপিয়ে পড়বেন আইপ্যাকের কর্তা–ব্যক্তিরা। শুরু করে দেবে কাজ। ইতিমধ্যেই সমাজবাদী পার্টির সোশ্যাল মিডিয়ার প্রচারের কাজ তাঁরা শুরু করে দিয়েছে। আইপ্যাক সূত্রে খবর, এখন সংস্থার বেশিরভাগ কর্মী বাংলায় নির্বাচন নিয়ে ব্যস্ত। তাই এখন সোশাল মিডিয়ার কাজ শুরু করা হয়েছে। বাংলার বিধানসভা নির্বাচনের পরই পুরোপুরি মাঠে নেমে পড়বে টিম। জুন–জুলাই মাস থেকে পুরোদমে কাজ শুরু করবে আইপ্যাক। তারপর দেখা যাবে জল কতদূর গড়ায়।

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে