‘আমি চাই নরেন্দ্র মোদি ফের দেশের মুখ্যমন্ত্রী হোন’, মুখ ফস্কে নীতীশ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মানসিকভাবে সুস্থ কিনা, ফের একবার সেই প্রশ্ন উঠল। রবিবার পটনা সাহিবের বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদের হয়ে ভোট চাইতে গিয়ে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন ইতিমধ্যেই তা সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং হাসির রোল উঠেছে। সভায় নীতীশ বলেন, ‘আমি চাই বিহারের ৪০ আসনে এবং দেশের ৪০০ আসনে এনডিএ জিতুক। যাতে ফের নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী হতে পারেন।’ জাতীয় রাজনীতির ‘পালটু কুমার’ হিসাবে পরিচিত নীতীশের এমন মন্তব্য শুনে সভায় হাসির রোল ওঠে। মঞ্চে বসা বিজেপি-জেডিইউয়ের নেতারা পরস্পরের মুখ চাওয়া-চাওয়ি করতে থাকেন।

আগামী সপ্তম তথা অন্তিম দফায় পটনা সাহিব লোকসভা আসনে ভোট। বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের হয়ে প্রচার সভায় পৌঁছে ভোট ভিক্ষা করেন নীতীশ। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমি চাই বিহারের আরো উন্নতি হোক। দেশের আরও উন্নয়ন ঘটুক। আর সেই উন্নয়নের জন্য আপনারা নরেন্দ্র মোদিকে ফের একবার মুখ্যমন্ত্রী বানিয়ে দিন।’

এই প্রথম নয়, চলতি লোকসভা ভোটে প্রচারে গিয়ে একাধিকবার মুখ ফস্কে বেফাঁস কথা বলেছেন ‘পালটু কুমার’ নীতীশ। হাজিপুরে লোক জনশক্তি পার্টির সুপ্রিমো চিরাগ পাসোয়ানকে ভোট দেওয়ার কথা বলতে গিয়ে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে ভোট দেওয়ার আর্জি জানান। নীতীশের ওই মন্তব্য নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন নেটা নাগরিকরা। সেই বিতর্কের ঝড় থামতে না থামতে এবার নরেন্দ্র মোদিকে দেশের মুখ্যমন্ত্রী বানানোর আর্জি জানালেন ভারতীয় রাজনীতির ‘কুখ্যাত’ পাল্টিবাজ রাজনেতা নীতীশ।

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি