মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ, CNG-র দামবৃদ্ধিতে নাজেহাল নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে দেশজুড়ে লাফিয়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। হরমুজ প্রণালি অবরুদ্ধ। আটকে রয়েছে তেল ও জ্বালানিবাহী একের পর এক জাহাজ। তাই গোটা বিশ্বেই জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। প্রভাব পড়ছে ভারতেও। আর সেই আবহে এবার দিল্লিতে প্রতি কেজিতে ২ টাকা করে বাড়ানো হয়েছে সিএনজির-দামও। এরফলে আজ, শুক্রবার থেকে দিল্লিতে প্রতি কেজি সিএনজি বিক্রি হচ্ছে ৭৯.০৯ টাকায়।

বুধবার মুম্বইতে সিএনজির দাম বৃদ্ধি পেয়েছিল। ওইদিন মধ্যরাত থেকেই মুম্বই মেট্রোপলিটন রিজিয়নে সিএনজি-র নতুন দাম ৮৪ টাকা ধার্য করা হয়েছিল। এই দামবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলছে মধ্যবিত্তের পকেটে। হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চতার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে পড়ছে। দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম একধাক্কায় দাম বেড়ে যাওয়ায় এমনিতেই সমস্যায় পড়তে চলছেন নিত্যযাত্রীরা। তার উপর সিএনজির দামবৃদ্ধি আরও সঙ্কট তৈরি করছে দেশের রাজধানীতে। কারণ দেশের বেশিরভাগ যানবাহন এখন চলে সিএনজিতে। ফলে পেট্রোল, ডিজেল, সিএনজির দামবৃদ্ধিতে টান পড়বে নিত্যযাত্রীদের পকেটেই। বিশেষজ্ঞদের মতে, এই দামবৃদ্ধির প্রভাব দৈনন্দিন জীবনেও পড়তে চলেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের উপরেও পড়তে পারে প্রভাব।

আরও পড়ুন-মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

মুম্বইতে সিএনজির দামবৃদ্ধির পরে অটো-রিকশা ইউনিয়নগুলি ভাড়া বাড়ানোর কথা বলেছে। পাশাপাশি ই-কমার্স ও ফুড ডেলিভারি সংস্থাগুলির বড় অংশ সিএনজি চালিত যানবাহনে ব্যবহার করা হয়। ফলে সেখানেও বাড়তে পারে চার্জ। ফলে অতিরিক্ত খরচ বাড়বে সাধারণ গ্রাহকের। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি থেকে রেহাই পেতে সাশ্রয়ের কথা চিন্তা করে অনেকেই সিএনজি গাড়ি কিনেছেন। কিন্তু দামবৃদ্ধির জেরে সেই সাশ্রয়ও অনেকটাই কমে যাচ্ছে। তবে কলকাতায় এখনও বাড়েনি সিএনজির দাম। দিল্লি-মুম্বইতে সিএনজির দাম বৃদ্ধি হওয়ার পর কলকাতাতেও আশঙ্কা তৈরি হচ্ছে। এখানেও কি বাড়বে দাম? সেটাই এখন দেখার।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ