রাজধানী দিল্লিতে পারদ নামল ২.৯ ডিগ্রিতে, তিন দিন ধরে চলবে ঠান্ডার মারকাটারি ব্যাটিং

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে দেশের একাধিক রাজ্য। চলতি মরশুমে শীতের দাপট একটি বেশি রয়েছে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে এর আগে বহু বছর এত কম হয়নি তাপমাত্রা। রাজধানী দিল্লিতে শীত ও গরম দুইয়ের দাপটই বেশি। সেই দিল্লিই  তীব্র ঠান্ডায় কাঁপছে। তাপমাত্রার  হ্রাসের কারণে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের (IMD) দেওয়া তথ্য অনুসারে, রবিবার রাতে দিল্লির আয়ানগরে সর্বনিম্ন তাপমাত্রা ২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। শহরের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে।

আবহাওয়া দপ্তরের মতে, শৈত্যপ্রবাহ বলতে এমন একটি সময়কে বোঝায় যখন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ থেকে ৬.৪ ডিগ্রি কম থাকে। দিল্লির বহু জায়গাতেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার সকালে ঘাউলা কুয়ান এবং সরাই কালে খানের মতো এলাকা হালকা কুয়াশায় ঢাকা ছিল। দিল্লিতে ঠাণ্ডার সঙ্গেই তীব্র  হাওয়াও বইছে। গড় তাপমাত্রা ছিল প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। ধোঁয়ার পাতলা স্তর অনেক এলাকায় দৃশ্যমানতাও হ্রাস করেছিল। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল এবং শহরের কিছু অংশে বৃষ্টি হয়েছিল। এর আগে শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আরও পড়ুন:  সপ্তাহের শুরুতেই ফের কামব্যাক শীতের, মকর সংক্রান্তিতে কি আরও বাড়বে ঠাণ্ডা?

ঠান্ডার পাশাপাশি দিল্লিতে বায়ু দূষণের মাত্রা মানুষের সমস্যা আরও বাড়িয়ে তুলছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) দেওয়া তথ্য অনুসারে, সোমবার সকাল ৭টায় দিল্লির  বায়ুর গুণগত মানের সূচক (AQI) ২৯৩ রেকর্ড করা হয়েছে, যা ‘খারাপ’ বিভাগের আওতায় পড়ে।  শনিবারের AQI ২৯১ এর তুলনায় সামান্য বৃদ্ধি  পেয়েছে। AQI মান অনুসারে, ০-৫০ ‘ভালো’, ৫১-১০০ ‘সন্তোষজনক’, ১০১-২০০ ‘মাঝারি’, ২০১-৩০০ ‘খারাপ’, ৩০১-৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১-৫০০ ‘গুরুতর’ বলে বিবেচিত হয়। 

শুধু দিল্লি নয় তীব্র শৈত্যপ্রবাহের কবলে উত্তরপ্রদেশও। উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে সর্বনিম্ন রাতের তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে, যেখানে মীরাট ৪ ডিগ্রি এবং বাহরাইচ ৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রাজ্যে একধিক জেলাতেও তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।  

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক