সপ্তাহের শুরুতেই ফের কামব্যাক শীতের, মকর সংক্রান্তিতে কি আরও বাড়বে ঠাণ্ডা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিন রবিবার সামান্য বেড়েছিল তাপমাত্রা। তবে সপ্তাহের শুরুতেই আবহাওয়ার ফের ভোল বদল। রবিবার কলকাতার পারদ চড়েছিল। ১৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল তাপমাত্রা। অনেকেই ভেবেছিলেন এবার বুঝি শীতের দাপট কমবে। কিন্তু কোথায় কী? সোমবার এক ঝটকায় মহানগরীতে বাড়ল ঠান্ডার দাপট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব সমস্ত জেলাতেই তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি  কমতে পারে। অর্থাৎ মকর সংক্রান্তিতে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা।   আগামী পাঁচ আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না বলেই জানয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ৪০ টাকার কমে প্রতিদিন 3GB ডেটা সহ সস্তা রিচার্জ প্ল্যান আনল Airtel

উত্তরবঙ্গ জুড়ে  ঠান্ডার দাপট অব্যাহত থাকবে। তবে দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের আপাতত সম্ভাবনা কম বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কালিম্পংয়ে রয়েছে কনকনে ঠান্ডা। উত্তরবঙ্গের বাকি জেলা জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে ঠাণ্ডার দাপট অব্যহত রয়েছে। দক্ষিণবঙ্গে  ঠান্ডার পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এর কারণে কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।  বেশি কুয়াশার দাপট থাকবে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। অন্যদিকে শীতের দাপটে কাঁপছে বাংলার পুরুলিয়া। শনিবার বান্দোয়ানের পাহাড়-জঙ্গলঘেরা ডাঙ্গা এলাকায় দেখা গিয়েছে বরফ। রাস্তার ধারের খড়ের গাদার উপর ও গাড়ির উপর জমে রয়েছে সাদা আস্তরণ। যা দেখতে পর্যটকরা ভিড় জময়েছেন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর