‘ভাঙা টেবিল, হুইল চেয়ার নেই’, এয়ার ইন্ডিয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা কৌতুকাভিনেতা বীর দাসের

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ার ইন্ডিয়ার সমালোচনায় মুখর হলেন কৌতুকাভিনেতা বীর দাস। মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার সমালোচনা করে তিনি রীতিমতো অভিযোগের সুরে বলেন, ৫০,০০০ টাকা দেওয়ার পরেও তিনি একটি ভাঙা টেবিল, ভাঙা লেগ রেস্ট এবং রিক্লাইন্ড পজিশনেই থাকা একটি পেয়েছেন।

X- হ্যান্ডেলে নিজের এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞরতা ভাগ করে নিয়েছিলেন কৌতুকশিল্পী বীর দাস। তিনি জানিয়েছেন তাঁর স্ত্রীর পা ভেঙে গিয়েছে। সেই জন্য বিমানে আগাম বুকিং করেও হুইলচেয়ার পাননি। অথচ বিমানটি দিল্লি যাচ্ছিল এবং প্রতিটি আসনের জন্য ৫০,০০০ টাকা করে দিতে হয়েছিল।

বীর দাস লেখেন, “প্রিয় এয়ার ইন্ডিয়া, দয়া করে আপনাদের হুইলচেয়ারের ব্যবস্থাকে ফিরিয়ে আনুন। আমি বরাবর আপনাদের বিমানেরই অনুরাগী। আমি বিশ্বাস করি আমরা যখন মধ্যগগনে তখন আপনাদের কেবিল ক্রু-রাই সবচেয়ে ভাল পরিষেবা দেন। তাই এই পোস্টটি লিখতে আমার রীতিমতো কষ্ট হচ্ছে।”

এরপর তিনি সংযোজন করেন, “আমাদের জার্নিতে আমরা পেয়েছি ভাঙা টেবিল, ভাঙা লেগ রেস্ট, রিক্লাইন্ড সিট (হেলে থাকা আসন) যা কোনওভাবেই সম্পূর্ণ সোজা করা যায়নি। আমাদের বলা হয়েছিল যে ফ্লাইটটি নতুনভাবে সংস্কার করা হয়েছে। সর্বোপরি দু’ঘন্টা দেরিতে আমরা দিল্লিতে নামলাম। নামতে হয়েছিল সিঁড়ি দিয়েই। যেখানে আমাদের আগে থেকে বুক করা ছিল হুইলচেয়ার।”

এখানেই শেষ নয়। বর্তমান এয়ার ইন্ডিয়ার কঙ্কালসার চেহারাটা যেন আচমকা প্রকাশ্যে এনে দিয়েছেন বীর দাস। তিনি লিখেছেন, “আমি চারটি ব্যাগ নিয়ে নামছিলাম। সেই সময় বিমানের সামনের দিকে থাকা বিমানসেবিকাকে আমার স্ত্রীকে সাহায্য করার জন্য বলি। তিনি নীরব থাকেন। বুঝিয়ে দেন তিনি চেনেন না, তাই সাহায্যও করবেন না। সিঁড়িতে নামার সময় আমি এয়ার ইন্ডিয়ার একজন পুরুষ গ্রাউন্ড স্টাফকে আমাদের সাহায্য করতে বলি। তিনিও তাকান, তারপর কাঁধ ঝাঁকিয়ে উপেক্ষা করে তিনি চলে যান।” বীর দাস জানান তাঁর স্ত্রীর পায়ের হাড় ভেঙে গিয়েছে। সেই ভাঙা পা নিয়েই তাঁকে আসতে হয়েছে।

“নীচে বাসের কাছে এসে এক এয়ার ইন্ডিয়ার কর্মীকে আমি বলি কী হয়েছে? তিনি বলেন ‘স্যার, আমরা কী করব? দুঃখিত।’ এরপর আমরা টার্মিনালে পৌঁছাই, হুইলচেয়ার কর্মীদের জানানো হয় যে আমরা আগে থেকে একটি হুইলচেয়ার বুক করে রেখেছি। সর্বত্র হুইলচেয়ার রয়েছে। ফ্লাইট দেরি করেছে বলে শুধু কোনও কর্মী নেই।” অভিযোগ করেছেন কৌতুকাভিনেতা।

 

শেষ পর্যন্ত একটি হুইল চেয়ারে স্ত্রীকে বসিয়ে নিজেই লাগেজের কাছে যান বীর। লাগেজ নিয়ে শেষ পর্যন্ত পার্কিং থেকে বেরিয়ে আসেন। কমেডিয়ান দাসের এই পোস্ট ভাইরাল হয়েছে মুহূর্তে। পোস্টের প্রতিক্রিয়ায়, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানায় বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ