জম্মু-কাশ্মীর কংগ্রেস মুখপাত্রের আচমকা ইস্তফা

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু-কাশ্মীর: বড় ধরনের ধাক্কা কংগ্রেসের। 

রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা উপত্যকায় পৌছনোর আগেই রাজ্য প্রদেশ কংগ্রেস মুখপাত্র দীপিকা পুষ্কর নাথ ইস্তফা দিয়েছেন। তিনি তাঁর ইস্তফাপত্র প্রদেশ শীর্ষ নেতৃত্ব এবং দিল্লি হাইকম্যান্ডকে পাঠিয়ে দিয়েছেন। ইস্তফায় জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রী লাল সিং, যার বিরুদ্ধে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছিল, সে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণের প্রতিবাদেই তিনি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন।  

ইস্তফাপত্রে লিখেছেন, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই ২০১৮-তে কাঠুয়ায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেই  ঘটনায় জম্মু-কাশ্মীর তো বটেই, গোটা দেশ শিহরিত হয়ে উঠেছিল। লজ্জাজনক হল, ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের পক্ষ নেন লাল সিং। ওই ঘটনাকে হাতিয়ার করে তিনি জম্মু-কাশ্মীরবাসীর মধ্যে বিভাজনের রাজনীতি শুরু করেছিলেন। আর তাঁর মতো একজন নেতা রাহুল গান্ধির ডাকা ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করতে চলেছেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদে আমি  মুখপাত্রের পদে  ইস্তফা দিলাম। এ ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনও রাস্তা ছিল না।

জানা গিয়েছে,  লাল সিং একজন দলবদলু নেতা। কংগ্রেস উপত্য়কা থেকে ক্ষমতা হারাতেই তিনি দল বদল করে বিজেপিতে যোগ দেন। সেটা ২০১৪-য়ের ঘটনা। পিডিপি-বিজেপি জোট সরকারের মন্ত্রীও ছিলেন। বিজেপি ক্ষমতা হারাতে  ডোগরা স্বাভিমান সংগঠন পার্টি নাম দিয়ে দল গঠন করেন। কাঠুয়া গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাঁচাতে একটি মিছিল ডাকা হয়েছিল ২০১৮-তে।  অগ্রভাগে ছিলেন লাল সিং।  

আরও পড়ুন জম্মু-কাশ্মীরে সুড়ঙ্গ দুর্ঘটনায় হত এক

 

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা