দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে ধনী প্রার্থীকে চিনে নিন…

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৬ এপ্রিল দেশজুড়ে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হতে চলেছে। ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৭ আসনে ভোট নেওয়া হবে। ওই ৮৭ আসনে ১,১৯৮ প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আর ওই ১১৯৮ প্রার্থীর মধ্যে ৩৩০ জন বা ৩৩ শতাংশই কোটিপতি। অর্থা‍ৎ দ্বিতীয় দফার ভোটে যারা লড়ছেন তার প্রতি তিন জনে একজন কোটিপতি। প্রার্থীদের গড় সম্পত্তি ৫ কোটি ১৭ লক্ষ টাকার বেশি। আর ওই ১,১৯৮ প্রার্থীর মধ্যে সম্পদের নিরিখে শীর্ষে কে রয়েছেন জানেন?

বেসরকারি নির্বাচনী নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে ধনী প্রার্থী কর্নাটকের মাণ্ড্য লোকসভা আসনে কংগ্রেসের হয়ে লড়তে নামা বেঙ্কটারামানে গৌড়া। যিনি স্টার চান্ড্রু নামেই পরিচিত। স্টার ইনফ্রাটেক নামে নির্মাণ সংস্থার মালিক স্টার চান্ড্রুর মোট সম্পত্তির পরিমাণ ৬২২ কোটি ৯৭ লক্ষ ২৮ হাজার ৮৪১ টাকা। তার মধ্যে স্থাবর সম্পত্তির পরিমাণ ২১৩ কোটি ৭৮ লক্ষ ৮ হাজার ১৪৮ টাকা। আর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১০ কোটি ১৯ লক্ষ ২০ হাজার ৬৯৩ টাকা। উল্লেখ্য, মাণ্ড্য লোকসভা আসনে বিজেপির সমর্থনে লড়ছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী।

সম্পদের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন বেঙ্গালুরু গ্রামীণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ডি কে সুরেশ। তিনি কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ভাই। বেঙ্গালুরু গ্রামীণ আসনের কংগ্রেস প্রার্থীর সম্পত্তির পরিমাণ ৫৯৩ কোটি টাকার বেশি। তার মধ্যে স্থাবর সম্পত্তির পরিমাণ ১০৬ কোটি টাকার বেশি। আর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮৬ কোটি টাকা। সম্পত্তির নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন মথুরার বিজেপি প্রার্থী হেমামালিনী। তাঁর সম্পত্তির পরিমাণ ২৪৯ কোটি টাকা।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক