জম্মু-কাশ্মীরে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি রাহুলের

এদিন সকালে সাম্বার বিজয়পুর থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যায় জম্মুতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরকে ফের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুললেন রাহুল গান্ধি। সোমবার ‘ভারত জোড়ো যাত্রা’য় জম্মুতে এক জনসভায় তিনি বলেন, ‘মোদি সরকার পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের অধিকারই হরণ করেছে। আমি জানি, আপনারা চাইছেন ফের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরানো হোক। কংগ্রেসও তাই চাইছে। পূর্নাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পেতে আপনাদের আন্দোলনের প্রতি কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। আপনাদের লড়াইয়ের পিছনে আমরা থাকব।’

এদিন সকালে সাম্বার বিজয়পুর থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যায় জম্মুতে। প্রাক্তন কংগ্রেস সভাপতির ‘ভারত জোড়ো যাত্রা’য় এদিনও সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জম্মুতে রাহুলের কর্মসূচিতে সাধারণ মানুষের ভিড় দেখে উজ্জীবিত কংগ্রেস নেতৃত্ব। আজ রাতেই যাত্রা পৌঁছবে সিধরায়। গত শনিবার জম্মুতে জোড়া বিস্ফোরণের পরে রাহুলের কর্মসূচি উপলক্ষে এদিন গোটা শহরকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছিল। আগামী বুধবারই কাশ্মীর ভূখণ্ডে পৌঁছবে যাত্রা।

এদিন জম্মুর মাটিতে দাঁড়িয়ে বালাকোটে মোদি সরকারের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাঁর কথায়, ‘কেন্দ্রীয় সরকারের কাজই হচ্ছে মিথ্যে ছড়ানো। বালাকোটে বায়ু সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও মিথ্যা কথা বলেছে। মোদি সরকার দাবি করেছিল, ওই হামলায় বহু জঙ্গিকে নিকেশ করা হয়েছে। কিন্তু কোনও জঙ্গি মারা যাওয়ার প্রমাণ মেলেনি।’ সাধারণ মানুষকে মোদি সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এগিয়ে আসারও অনুরোধ জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা।  

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা