খাবারে যক্ষ্মা রোগীর থুতু মিশিয়ে চিকি‍ৎসককে মারার চেষ্টা, শ্রীঘরে ঠাঁই স্বাস্থ্যকর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুনের ঘটনায় যখন গোটা বাংলা উত্তাল ঠিক সেই আবহেই বঙ্গদেশ থেকে কয়েকশো কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের(Uttar Pradesh Incident) আরেক চিকিৎসককে(Conspiracy to kill the Doctor) হত্যা করার জন্য পাতা হয়েছিল অভিনব ষড়যন্ত্রের ফাঁদ। যদিও কার্যসিদ্ধি হওয়ার আগেই পুরো বিষয়টি ফাঁস হয়ে যায়। ফলে এ যাত্রায় বেঁচে গিয়েছেন ওই চিকিৎসক। তাঁর বিরুদ্ধে এহেন ষড়যন্ত্র রচনাকারী খোদ ওই হাসপাতালেই দুই স্বাস্থ্যকর্মী। আপাতত তাঁদের ঠাঁই হয়েছে শ্রীঘরে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত(Baghpat City) নামক শহরে। স্থানীয় পুলিশ(Baghpat Local Police) যা জানিয়েছে তা শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে। হাসপাতালের টিবি ও এইচআইভি কোঅর্ডিনেটর জব্বর খান এবং ল্যাব টেকনিশিয়ান মুন্সির আহমেদ মিলে সেখানকার ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার যশবীরের সিংয়ের খাবারে এক গুরুতর যক্ষ্মা রোগীর থুতু এবং ক্ষতিকারক কিছু রাসায়নিক মিশিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ লক্ষ্মী পূর্ণিমায় বাজার আগুন, ফল-সবজির আকাশছোঁয়া দামে চিন্তিত মধ্যবিত্তরা

যশবীরের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই দু’জনের নামে গত ৭ই অক্টোবর এফআইআর দায়ের করা হয়েছে। যশবীর এও জানান, এই চক্রান্ত সফল হওয়ার আগে সৌভাগ্যবশত তাঁর কাছে একটি অডিও ক্লিপ এসে পৌঁছয়, যেটি পাঠিয়েছিল ওখানকারই সাফাই কর্মী টিঙ্কু। ওই অডিও ক্লিপ শোনার পরই যশবীরের কাছে পুরো চক্রান্তটি জলের মতো পরিষ্কার হয়ে যায়। সাফাই কর্মী টিঙ্কুকে জিজ্ঞাসা করে আরও জানা যায়, তাঁকেও নাকি এই ষড়যন্ত্রে সামিল হওয়ার জন্য ক্রমশ চাপ দিচ্ছিল জব্বর এবং মুন্সির।

শুধু ডেপুটি চিফ মেডিক্যাল অফিসারকেই নয়, একই উপায়ে যক্ষ্মা রোগীর থুতু এবং রাসায়নিক মিশিয়ে তাঁর পরিবারকেও হত্যা করার পরিকল্পনা ফাঁদা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, যশবীর সিং তাঁর স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে বাগপতেরই একটি সরকারি আবাসনে থাকেন। যদিও কি কারণে এই কুরুচিপূর্ণ চক্রান্ত করেছেন ওই দুজন তা এখনও জানা সম্ভব হয়নি। তবে ব্যক্তিগত আক্রোশের কারণেই এমনটা ঘটিয়েছেন তাঁরা, প্রাথমিক অনুমান পুলিশের। আপাতত জলজ্যান্ত প্রমাণ স্বরূপ অডিও ক্লিপের ভিত্তিতে দুজনকেই গ্রেফতার করা হয়েছে। ষড়যন্ত্রের আসল কারণ খতিয়ে দেখতে জোরকদমে চলছে তদন্ত।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা