অসুস্থার কথা জানালেও মেলেনি ছুটি, কনস্টেবলকে দিয়ে বাড়িতে বাসন মাজানোর অভিযোগ এসপির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক কনস্টেবলের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন আর সেই  ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ওই ভিডিওতে কনস্টেবল রূপ সিং অভিযোগ করেন, তিনি কিডনিতে পাথরের সমস্যায় ভুগলেও চিকিৎসার জন্য ছুটি পাননি। বরং অসুস্থ অবস্থাতেই তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাড়িতে গৃহস্থালির কাজ করতে বাধ্য করা হয়েছে।

আরও পড়ুনঃ দ্বিগুণ টাকার লোভ দেখিয়ে প্রতারণা, জাল নোটসহ পুলিশের জালে ৫

ভিডিওতে রূপ সিং জানান, তার শরীরে দীর্ঘদিন ধরে অসুস্থতা রয়েছে এবং চিকিৎসকেরা তার কিডনিতে পাথর ধরা পড়ার কথা বলেছেন। এই অবস্থায় চিকিৎসার জন্য তিনি ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন। কিন্তু তার অভিযোগ, সেই আবেদন মঞ্জুর করা হয়নি। তিনি আরও দাবি করেন, মোরেনার পুলিশ সুপার সমীর সৌরভের সরকারি বাসভবনে তাকে বাসন মাজার মতো কাজও করতে হয়েছে। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি দায়িত্ব পালন করে চলেছেন বলেও ভিডিওতে উল্লেখ করেন।ভিডিওটি প্রকাশ্যে আসার পর দ্রুতই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং মোরেনা পুলিশ বিভাগের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তবে পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। রিজার্ভইন্সপেক্টর রবিকান্ত শুক্লা বলেন, কনস্টেবলের অভিযোগ ভিত্তিহীন। তাঁর দাবি, রূপ সিং দু’দিন ধরে ডিউটিতে অনুপস্থিত ছিলেন। এমনও সন্দেহ করা হচ্ছে যে, তিনি মদ্যপ অবস্থায় ভিডিওটি রেকর্ড করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনস্টেবলকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্টের অপেক্ষা চলছে। এছাড়াও, পরে তিনি একটি লিখিত বিবৃতিতে স্বীকার করেছেন যে ভিডিওটি করার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। শুক্লা আরও জানান, ছুটি নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা প্রয়োজন এবং চিকিৎসাজনিত ছুটির জন্য যথাযথ নথিপত্র ও অনুমোদন জরুরি।তবে এই ঘটনা পুলিশ বাহিনীতে কর্মীদের কাজের পরিবেশ এবং চিকিৎসার জন্য ছুটি পাওয়ার প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর