ওমিক্রন রুখতে বুস্টার ডোজই শেষ ভরসা, মত বিশেষজ্ঞদের

অন্যদিকে, ইন্টারন্যাশানাল ভ্যাকসিন অ্যাকসেস সেন্টারের দাবি যে, বুস্টার ডোজ যে করোনার এই নতুন স্ট্রেন ওমিক্রন রুখতে পুরোপুরি সক্ষম হবে টা এখনও স্পষ্ট নয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ইতিমধ্যেই হানা দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। বৃহস্পতিবারই খবর পাওয়া গিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে আগত দুই যাত্রীর শরীরে করোনার এই নতুন স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে। এছাড়াও জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকাসহ ভারতের বাইরের একাধিক দেশ থেকে আসা বহু যাত্রীর শরীরেই করোনার হদিশ মিলেছে। আর তারপর থেকেই যে প্রশ্নটা সকলের মনে দানা বেঁধেছে সেটা হল করোনার টিকা কি ওমিক্রনের ওপরও সমানভাবে কার্যকরী। যদি না হয় তাহলে কি ওমিক্রনের হাত থেকে বাঁচতে নতুন করে করনা টিকা নিতে হবে? আর তাই মানুষের মনে দানা বাঁধা এই সমস্ত প্রশ্নের জবাব দিতে এবং সেই সঙ্গে ওমিক্রন রুখতে বিশ্বজুড়ে শুরু হয়েছে গবেষণা। জানা যাচ্ছে, ওমিক্রনে রুখতে আপাতত বিশেষজ্ঞরা বুস্টার ডোজ বানানোয় মন দিয়েছেন। তাই বিশ্বজুড়ে প্রায় ২৮টি ল্যাবরেটরিতে চলছে ওমিক্রনের সঙ্গে লড়াই করতে পারে এমন শক্তিশালী বুস্টার ডোজ তৈরির কাজ। অন্যদিকে চিকিৎসক মহলেরও একই মত। বিশেষজ্ঞ মহলের অধিকাংশেরই দাবি, ওমিক্রনের আলাদা টিকার কথা পরে ভাবা যাবে, আপাতত যাদের বয়স ৪০ কিংবা তার ওপরে তাঁদের অবিলম্বে বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করতে হবে। 

এই প্রসঙ্গে INSACOG তার সাপ্তাহিক বুলেটিনে জানিয়েছে, আপাতত যে করোনার টিকা সকলকে প্রতদান করা হয়েছে তাতে অ্যান্টিবডির পরিমাণ বেশ কম। আর তাই মনে করা হচ্ছে যে বুস্টার ডোজ না নিলে করোনার এই নতুন স্ট্রেন ওমিক্রনকে রোখা সম্ভব নয়। পাশাপাশি এই বুলেটিনেও তারা আবার করোনা টিকা নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছে। সেই সঙ্গে এই বুলেটিনেই বলা হয়েছে করোনা যোদ্ধা  যারা কিংবা যাদের বয়স বিপদসীমার ওপরে অর্থাৎ যে বয়সের মানুষদের সবথেকে বেশী করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে  তাদের সবার আগে বুস্টার ডোজের ব্যবস্থা করতে হবে। 

অন্যদিকে, ইন্টারন্যাশানাল ভ্যাকসিন অ্যাকসেস সেন্টারের দাবি যে, বুস্টার ডোজ যে করোনার এই নতুন স্ট্রেন ওমিক্রন রুখতে পুরোপুরি সক্ষম হবে টা এখনও স্পষ্ট নয়। এই প্রসঙ্গে ওই সংস্থার ডিরেক্টর লোইস প্রিভরডাম জানিয়েছেন, করোনার এই নতুন প্রজাতিকে টিকার বুস্টার ডোজ পুরোপুরি রুখতে সক্ষম না হলেও রোগীর মধ্যে সংক্রমণের প্রভাব কিন্তু এই ডোজ নেওয়া থাকলে অনেকটাই কম হবে। 

সেইসঙ্গে INSACOG আরও জানাচ্ছে যে, প্রাথমিক প্রমাণ থেকে এটা বোঝা যাচ্ছে যে ওমিক্রন পুনরায় সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। কারণ মিউটেশনের কারণে ওমিক্রনের ক্রমাগত কাঠামোগত পরিবর্তন হচ্ছে। মূলত সেই কারণেই দক্ষিণ আফ্রিকার প্রায় সমস্ত প্রদেশে এর জেরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য এই দক্ষিণ আফ্রিকাতেই কিন্তু প্রথম ওমিক্রনের সন্ধান পাওয়া গিয়েছিল।  

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের